মঙ্গলবার সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা।
ডা. জাহেদ উর রহমান বলেন, একই ধরনের সক্ষমতার যুদ্ধবিমান তুলনামূলকভাবে অনেক কম খরচে কেনা সম্ভব। হিসাব করলে এর ব্যয় অর্ধেকেরও কম, এমনকি প্রায় এক-তৃতীয়াংশের কাছাকাছি হতে পারে।
পুরোনো যুদ্ধবিমান নিয়ে উদ্বেগবাংলাদেশ বিমানবাহিনীর বর্তমান সক্ষমতা প্রসঙ্গে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, দেশের সবচেয়ে আধুনিক যুদ্ধবিমানগুলোর মধ্যে থাকা মিগ-২৯ এখন খুব অল্পসংখ্যক রয়েছে। এগুলোর সবগুলোও পুরোপুরি কার্যকর নয়।
অন্যদিকে, বাংলাদেশ বিমানবাহিনীর এফ-৭ যুদ্ধবিমানগুলো অনেক পুরোনো হয়ে গেছে বলেও উল্লেখ করেন তিনি।
ডা. জাহেদ বলেন, আধুনিক মাল্টিরোল ফাইটার কেনার বিষয়টি ‘ফোর্সেস গোল’-এর মধ্যেই রয়েছে। ফলে হঠাৎ করে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। এটি সরকারের সুনির্দিষ্ট পরিকল্পনারই অংশ।
দুর্নীতি ঠেকাতে সতর্ক সরকারযুদ্ধবিমান কেনাকাটায় দুর্নীতির অভিযোগের বিষয়ে সরকার সতর্ক থাকবে বলেও জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা।
তিনি বলেন, অতীতে মিগ-২৯ কেনার সময় দুর্নীতির অভিযোগ উঠেছিল। এ নিয়ে মামলা ও নানা ঘটনাও ঘটেছিল। এবার যুদ্ধবিমান কেনার ক্ষেত্রে সরকার এ ধরনের বিষয়ে সতর্ক থাকবে।
বোয়িং কেনার বিষয়ে ঘোষণা আসেনিবাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন করে বোয়িং কেনার চুক্তি হয়েছে—এক সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে ডা. জাহেদ উর রহমান বলেন, সরকার এখনো এ বিষয়ে কোনো ঘোষণা দেয়নি। ফলে এ নিয়ে সরকারের পক্ষ থেকে মন্তব্য করার সুযোগ নেই।
তিনি বলেন, যদি কোনো চুক্তি হয়ে থাকে, তাহলে সরকারই তা জানাবে। এ ধরনের চুক্তি গোপন রাখার কোনো বিষয় নয়। সরকার চুক্তি করলে তা অবশ্যই প্রকাশ করবে।

প্রথম দর্পণ,জাতীয় ডেস্ক