ডেঙ্গুতে একদিনে ৫ জনের মৃত্যু, আক্রান্ত ১,৩২৪

  • প্রথম দর্পণ অনলাইন,ডেক্স
  • আপলোড সময় : ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪০ বিকাল
  • ৩৬৮৭ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg ছবি: সংগৃহীত।
দেশে ডেঙ্গুর প্রকোপ বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৩২৪ জন। চলতি বছরে এক দিনে মৃত্যু ও আক্রান্তের দিক থেকে এটিই এখন পর্যন্ত সর্বোচ্চ।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে প্রকাশিত ডেঙ্গুবিষয়ক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, নতুন পাঁচজনের মৃত্যু নিয়ে চলতি বছরে মঙ্গলবার পর্যন্ত ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০২ জনে। একই সময়ে নতুন আক্রান্তসহ দেশে এ বছর মোট ডেঙ্গু রোগীর সংখ্যা ৩৭ হাজার ১৭০ জনে পৌঁছেছে।

এর আগে সোমবার (৩১ আগস্ট) ডেঙ্গুতে সারাদেশে একদিনে চারজনের মৃত্যু হয়েছিল। ওই দিন নতুন করে আক্রান্ত হন ১ হাজার ৯৭ জন, যা তখন পর্যন্ত চলতি বছরে এক দিনে সর্বোচ্চ আক্রান্তের সংখ্যা ছিল।

এক দিনের ব্যবধানে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা আরও বেড়ে যাওয়ায় দেশে ডেঙ্গু পরিস্থিতির অবনতির বিষয়টি নতুন করে উদ্বেগ তৈরি করেছে।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad