বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে ৫ টাকা বাড়ল

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৬ দুপুর
  • ২৯৮৯ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে ৫ টাকা বাড়িয়ে ২০৪ টাকা নির্ধারণ করেছে সরকার। বুধবার বাণিজ্য মন্ত্রণালয়ে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকের পর নতুন দাম নির্ধারণ করা হয়।

এর আগে গত ২৬ এপ্রিল বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে ৪ টাকা বাড়িয়ে ১৯৯ টাকা নির্ধারণ করা হয়েছিল। তার আগে প্রতি লিটারের দাম ছিল ১৯৫ টাকা।

বাণিজ্য মন্ত্রণালয়ের ওই সময়ের মূল্য পর্যালোচনা বৈঠকে জানানো হয়েছিল, আন্তর্জাতিক বাজারে বিভিন্ন পণ্যের দাম বাড়ার প্রভাব দেশের বাজারেও পড়ছে। বিশেষ করে আমদানিনির্ভর পণ্যের ক্ষেত্রে আন্তর্জাতিক বাজারের মূল্যবৃদ্ধি সরাসরি আমদানি ব্যয় বাড়ায়। সয়াবিন তেল পুরোপুরি আমদানিনির্ভর হওয়ায় আন্তর্জাতিক বাজারের দামের ওঠানামার প্রভাব দেশের বাজারেও পড়ে বলে জানিয়েছিল বাণিজ্য মন্ত্রণালয়।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad