এনবিআরে বড় রদবদল, একসঙ্গে বদলি ৩৬ অতিরিক্ত কর কমিশনার

  • প্রথম দর্পণ অনলাইন,ডেক্স
  • আপলোড সময় : ৩০ আগস্ট ২০২৬, ০৭:৪৭ বিকাল
  • ২৩২৬ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) বিসিএস (কর) ক্যাডারের ৩৬ জন অতিরিক্ত কর কমিশনারকে একযোগে বদলি করা হয়েছে। বদলির পাশাপাশি এসব কর্মকর্তাকে নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে।

রোববার অভ্যন্তরীণ সম্পদ বিভাগের কর প্রশাসন-১ শাখা থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। প্রথম সচিব ওয়াকিল আহমদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বদলি ও পদায়নের বিষয়টি জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, যেসব কর্মস্থলে বদলি করা কর্মকর্তাদের পদায়ন করা হয়েছে, সেখানে আগে থেকে কেউ অতিরিক্ত দায়িত্বে থাকলে তা বাতিল বলে গণ্য হবে।

বদলি করা কর্মকর্তাদের তাদের বর্তমান দায়িত্বভার হস্তান্তর করে অবিলম্বে নতুন কর্মস্থলে যোগ দিতে বলা হয়েছে।

প্রজ্ঞাপনে বদলি ও পদায়ন করা ৩৬ কর্মকর্তার নাম ও নতুন কর্মস্থলের বিস্তারিত তালিকা দেওয়া হয়েছে।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad