উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সেনাপ্রধান বলেন, একটি বিশ্ববিদ্যালয়ের প্রকৃত সাফল্য শুধু একাডেমিক উৎকর্ষের মধ্যে সীমাবদ্ধ নয়। নৈতিকতা, মূল্যবোধ, সততা ও দায়িত্ববোধসম্পন্ন মানবসম্পদ গড়ে তোলার মধ্যেই একটি বিশ্ববিদ্যালয়ের সাফল্য নিহিত।
তিনি বলেন, আধুনিক শিক্ষা পরিবেশ সৃষ্টি, গবেষণার সুযোগ সম্প্রসারণ এবং দেশপ্রেমিক প্রজন্ম গড়ে তুলতে বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এ ক্ষেত্রে বিইউপির ভূমিকার প্রশংসা করে তিনি বিশ্ববিদ্যালয়ের উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন।
অনুষ্ঠানে বিইউপি সিনেটের সদস্যরা, সেনা, নৌ ও বিমান বাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তারা, বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্যরা, ঊর্ধ্বতন কর্মকর্তারা, বিশিষ্ট শিক্ষক এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বিইউপি পশ্চিম ক্যাম্পাসের নবনির্মিত তিনটি ভবন বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রমকে আরও শক্তিশালী করতে ভূমিকা রাখবে। একই সঙ্গে শিক্ষার্থী ও শিক্ষকদের জন্য আধুনিক শিক্ষা, গবেষণা এবং সৃজনশীল চর্চার সুযোগ সম্প্রসারণেও ভবনগুলো গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আশা করা হচ্ছে।

মো. জাকির হোসাইন,স্টাফ রিপোর্টার