ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, একদিনে রেকর্ড ১,০৯৭ জন আক্রান্ত

  • প্রথম দর্পণ,জাতীয় ডেস্ক
  • আপলোড সময় : ৩০ আগস্ট ২০২৬, ০৭:১৪ বিকাল
  • ৩৩১৭ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg ছবি: সংগৃহীত।
দেশে ডেঙ্গু পরিস্থিতির অবনতি হচ্ছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৯৭ জন, যা চলতি বছরে একদিনে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড। এর আগে গত শনিবার একদিনে সর্বোচ্চ ৯৯৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

নতুন তিনজনের মৃত্যু নিয়ে চলতি আগস্টের ৩০ দিনে ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩৯ জনে। আর চলতি মাসে আক্রান্ত হয়েছেন ১৯ হাজার ৩৭৩ জন।

রোববার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে বরিশাল বিভাগে ১২৩ জন, চট্টগ্রামে ১১৬ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২৫৮ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৮২ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১০৯ জন, খুলনায় ২৪৩ জন, ময়মনসিংহে ৮১ জন, রাজশাহীতে ৭৬ জন, রংপুরে ছয়জন এবং সিলেট বিভাগে তিনজন হাসপাতালে ভর্তি হয়েছেন।

এ সময়ে হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ৭৯৩ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে ৩৪ হাজার ৬৮৩ জনে দাঁড়িয়েছে। এ সময়ে ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৯৩ জনের।

মৃত্যুর হিসাব অনুযায়ী, জানুয়ারিতে দুজন, ফেব্রুয়ারিতে দুজন, মে মাসে একজন, জুনে ১৩ জন এবং জুলাইয়ে ৩৬ জন ডেঙ্গুতে মারা গেছেন। আগস্টে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৩৯ জনের।

এদিকে চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্তদের মধ্যে ৬১ শতাংশ পুরুষ এবং ৩৮ শতাংশ নারী।

ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, একদিনে রেকর্ড ১,০৯৭ জন আক্রান্ত

স্টাফ রিপোর্টার

কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad