রোমাঞ্চকর ম্যাচে অনূর্ধ্ব-২৩ দলকে ৪ রানে হারাল অনূর্ধ্ব-১৯

  • প্রথম দর্পণ,স্পোর্টস ডেক্স
  • আপলোড সময় : ৩০ আগস্ট ২০২৬, ০৭:৪৭ বিকাল
  • ৪৮৭৯ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে গেম ডেভেলপমেন্ট (জিডি) ট্রফির দ্বিতীয় ম্যাচে দারুণ লড়াইয়ের পর বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দলকে ৪ রানে হারিয়েছে অনূর্ধ্ব-১৯ দল।

২২৭ রানের লক্ষ্য তাড়ায় একপর্যায়ে ৩ উইকেটে ১২৬ রান তুলে জয়ের পথে ছিল অনূর্ধ্ব-২৩ দল। তবে শেষদিকে অনূর্ধ্ব-১৯ দলের বোলারদের দুর্দান্ত বোলিংয়ে ম্যাচের চিত্র পাল্টে যায়।

শেষ দুই ওভারে জয়ের জন্য প্রয়োজন ছিল ৮ রান। ৪৯তম ওভারে মাত্র ২ রান ও একটি উইকেট হারানোর পর শেষ ওভারে প্রয়োজন দাঁড়ায় ৬ রান, হাতে ছিল মাত্র এক উইকেট। শেষ ওভারের তৃতীয় বলেই রাহিন আহমেদকে এলবিডব্লিউ করে অনূর্ধ্ব-১৯ দলকে নাটকীয় জয় এনে দেন রহিম আহমেদ।

এর আগে অনূর্ধ্ব-১৯ দল ৪৮.৪ ওভারে ২২৬ রানে অলআউট হয়। রবিউল হাসান অনিক সর্বোচ্চ ৬৫ রান করেন। অনূর্ধ্ব-২৩ দলের শেখ পারভেজ জীবন ৩ উইকেট নেন।

জয়ের নায়ক রহিম আহমেদ ৫২ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচসেরা নির্বাচিত হন। আল রাফি ও তাফিউল আলম তামিম নেন দুটি করে উইকেট।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad