১০ ম্যাচের নিষেধাজ্ঞাকে ‘বাড়াবাড়ি’ বললেন পারেদেসবি

  • প্রথম দর্পণ,স্পোর্টস ডেক্স
  • আপলোড সময় : ২৯ আগস্ট ২০২৬, ০৮:২৮ রাত
  • ২৬৬১ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
শ্বকাপ ফাইনালের পর মাঠে হাতাহাতির ঘটনায় পাওয়া ১০ ম্যাচের নিষেধাজ্ঞা নিয়ে মুখ খুলেছেন আর্জেন্টিনার মিডফিল্ডার লিয়ান্দ্রো পারেদেস। ফিফার দেওয়া এই শাস্তিকে ‘বাড়াবাড়ি’ বলে মন্তব্য করেছেন বোকা জুনিয়র্সের এই তারকা। একই ঘটনায় স্পেনের গাভিকে মাত্র এক ম্যাচ নিষিদ্ধ করায় শাস্তির বৈষম্য নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।

লানুসের বিপক্ষে বোকা জুনিয়র্সের ম্যাচ শেষে পারেদেস বলেন, ‘এটা বাড়াবাড়ি মনে হচ্ছে। আরেকটি বিষয়ও অদ্ভুত—গাভিকে মাত্র এক ম্যাচ নিষিদ্ধ করা হয়েছে। অথচ সে আমার বুকে ঘুষি মেরেছিল।’

বিশ্বকাপ ফাইনালের পর মাঠে সংঘর্ষের ঘটনায় পারেদেসকে ১০ ম্যাচ এবং নাহুয়েল মোলিনাকে সাত ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে ফিফা। থিয়াগো আলমাদা পেয়েছেন দুই ম্যাচের নিষেধাজ্ঞা। আর্জেন্টিনা দলের কোচ লিওনেল স্কালোনির স্টাফ সদস্য রবার্তো আয়ালাকেও তিন ম্যাচ নিষিদ্ধ করা হয়েছে।

নিষেধাজ্ঞার পাশাপাশি পারেদেস ও মোলিনাকে ৯০ হাজার মার্কিন ডলার করে জরিমানা করা হয়েছে। অন্যদিকে আলমাদা, আয়ালা ও অপর এক আর্জেন্টাইন সদস্যকে ৩০ হাজার ডলার করে জরিমানা করা হয়েছে।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad