হাদিকে হত্যা করেও ফ্যাসিবাদবিরোধী লড়াই থামানো যাবে না: সাদিক কায়েম

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ২৯ আগস্ট ২০২৬, ০৮:৫৩ রাত
  • ২৯০৮ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম বলেছেন, শহীদ ওসমান বিন হাদিকে হত্যার মধ্য দিয়ে ফ্যাসিস্ট ও আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে তরুণদের আন্দোলন থামিয়ে দেওয়ার যে চেষ্টা করা হয়েছিল, তা সফল হবে না। ইনসাফভিত্তিক ও বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত এ লড়াই অব্যাহত থাকবে।

শহীদ শরিফ ওসমান বিন হাদির বক্তব্যের সংকলন ‘বারুদমাখা কথামালা’ বইয়ের বাণীতে তিনি এসব কথা বলেন। বইটি সম্পাদনা করেছেন ডাকসুর সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ।

সাদিক কায়েম বলেন, ওসমান বিন হাদি মানুষকে ইনসাফের জন্য লড়াই, আধিপত্যবাদ ও আগ্রাসনের বিরুদ্ধে সোচ্চার হওয়া এবং মাফিয়াতন্ত্রের বিরুদ্ধে অবস্থান নেওয়ার শিক্ষা দিয়েছেন। তার বক্তব্য ও চিন্তার মধ্যে ন্যায়ভিত্তিক নতুন বাংলাদেশ প্রতিষ্ঠার প্রত্যয় প্রকাশ পেয়েছে।

তিনি বলেন, যারা ওসমান হাদিকে হত্যা করেছে, তারা মনে করেছিল একজন হাদিকে সরিয়ে দিলে আধিপত্যবাদী শক্তি ও তাদের দেশীয় সহযোগীদের বিরুদ্ধে তরুণদের সংগ্রাম স্থায়ীভাবে থেমে যাবে। কিন্তু তাদের সেই প্রত্যাশা পূরণ হবে না। বিশ্বের বুকে মর্যাদার সঙ্গে দাঁড়ানো এবং ইনসাফভিত্তিক বাংলাদেশ প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত আন্দোলন-সংগ্রাম চলবে।

ডাকসু ভিপি ওসমান বিন হাদিকে দেশের মানুষের জন্য প্রেরণার বাতিঘর হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, হাদির আদর্শ ও চিন্তা দেশের ৫৬ হাজার বর্গমাইলজুড়ে ছড়িয়ে পড়েছে। তার কর্ম ও আদর্শের মাধ্যমে তিনি ভবিষ্যৎ প্রজন্মের কাছেও স্মরণীয় হয়ে থাকবেন।

শহীদ হাদির চিন্তা ও বক্তব্য দেশজুড়ে ছাত্র-জনতার মধ্যে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে সংকলনটি প্রকাশের উদ্যোগ নেওয়ায় সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানান সাদিক কায়েম।

বাণীর শেষাংশে তিনি শহীদ শরিফ ওসমান বিন হাদির রুহের মাগফিরাত কামনা করেন এবং ‘বারুদমাখা কথামালা’ গ্রন্থের সার্বিক সাফল্য ও সবার সহযোগিতা প্রত্যাশা করেন।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad