২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ জনের মৃত্যু

  • প্রথম দর্পণ,জাতীয় ডেস্ক
  • আপলোড সময় : ২৮ আগস্ট ২০২৬, ০৫:৩৫ বিকাল
  • ২৫৫৫ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
দেড় লাখ ছাড়াল উপসর্গে আক্রান্ত, নিশ্চিত হাম শনাক্ত ১৮ হাজার ৭৯৬

দেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাম উপসর্গে আক্রান্ত বা নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ১ হাজার ১৭০ জনের। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে শনাক্ত হয়েছেন ১ হাজার ১৭০ জন। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে ২৮ আগস্ট পর্যন্ত হাম উপসর্গে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৫৪ হাজার ৭৯২ জনে।

একই সময়ে নতুন করে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ৭০ জনের। ফলে ১৫ মার্চ থেকে ২৮ আগস্ট পর্যন্ত দেশে নিশ্চিত হাম রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ১৮ হাজার ৭৯৬ জন।

হাসপাতালে ভর্তি ১ লাখ ৩৫ হাজার

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে ২৮ আগস্ট পর্যন্ত হাম উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৩৫ হাজার ৪৭৩ জন। চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৩০ হাজার ৪৫৭ জন।

উপসর্গে মৃত্যু ৮৬১

গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ১৫ মার্চ থেকে ২৮ আগস্ট পর্যন্ত হাম উপসর্গে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৬১ জনে।

তবে গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। একই সময়ে ১৫ মার্চ থেকে ২৮ আগস্ট পর্যন্ত নিশ্চিত হাম রোগে মোট ৯৯ জনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, দেশে হাম উপসর্গে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা এখনো উদ্বেগজনক পর্যায়ে রয়েছে।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad