নতুন দর অনুযায়ী, সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের এক ভরি সোনার গহনার দাম ৭ হাজার ১১৫ টাকা কমেছে। বর্তমানে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার গহনা বিক্রি হচ্ছে ২ লাখ ৪০ হাজার ৬২৮ টাকায়।
এ ছাড়া ২১ ক্যারেটের এক ভরি সোনার গহনার দাম ২ লাখ ২৯ হাজার ৭৮১ টাকা। ১৮ ক্যারেটের এক ভরি সোনার গহনা বিক্রি হচ্ছে ১ লাখ ৯৭ হাজার ৩৫৫ টাকায়। আর সনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৬১ হাজার ১৯৬ টাকা।
অন্যদিকে, রুপার গহনার দামও নির্ধারণ করেছে বাজুস। নতুন দর অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি রুপার গহনা বিক্রি হচ্ছে ৫ হাজার ৩০৭ টাকায়। ২১ ক্যারেটের এক ভরি রুপার দাম ৫ হাজার ৭৪ টাকা এবং ১৮ ক্যারেটের দাম ৪ হাজার ৩৭৪ টাকা।
এ ছাড়া সনাতন পদ্ধতির এক ভরি রুপার গহনা বিক্রি হচ্ছে ৩ হাজার ৩২৪ টাকায়।
বাজুসের পক্ষ থেকে নতুন করে দাম নির্ধারণ না করা পর্যন্ত এসব দরেই দেশের বাজারে সোনা ও রুপার গহনা বিক্রি হবে।

প্রথম দর্পণ,ডেস্ক