পলাশবাড়ীতে বাস-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ, চালক নিহত

  • প্রথম দর্পণ অনলাইন,ডেক্স
  • আপলোড সময় : ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩১ দুপুর
  • ১০৭৭৬ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg ছবি: সংগৃহীত।
গাইবান্ধার পলাশবাড়ীতে যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে মাসুদ রানা নামে মাইক্রোবাসের চালক নিহত হয়েছেন। এ ঘটনায় বাস ও মাইক্রোবাসে থাকা অন্তত ১০ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে পলাশবাড়ী-গাইবান্ধা সড়কের মাঝিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে গাইবান্ধা থেকে ঢাকাগামী ‘আল হামরা’ পরিবহনের একটি যাত্রীবাহী বাস উপজেলার হাইওয়ের মাঝিপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ওষুধ কোম্পানির মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসের চালক মাসুদ রানা ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনায় বাস ও মাইক্রোবাসে থাকা অন্তত ১০ জন আহত হন।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরোয়ার আলম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। ফায়ার সার্ভিসের সহযোগিতায় দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি সরানোর উদ্যোগ নেওয়া হয়েছে। তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad