পাকিস্তানে অনুপ্রবেশের চেষ্টায় ১৫ ‘সন্ত্রাসী’ নিহতের দাবি

  • প্রথম দর্পণ,আন্তর্জাতিক ডেস্ক
  • আপলোড সময় : ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৩ দুপুর
  • ৪১৫১ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে অনুপ্রবেশের চেষ্টাকালে ১৫ জন সন্ত্রাসী নিহত হয়েছে বলে দাবি করেছে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী। দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে।

আইএসপিআরের বিবৃতিতে বলা হয়, ৩১ আগস্ট ও ১ সেপ্টেম্বরের মধ্যবর্তী রাতে খাইবার পাখতুনখোয়া প্রদেশের উত্তর ওয়াজিরিস্তান জেলার বিপরীতে সীমান্ত এলাকায় ফিতনা আল-খারিজিদের একটি দল পাকিস্তানে প্রবেশের চেষ্টা করে। নিরাপত্তা বাহিনী তাদের শনাক্ত করার পর প্রায় ৩৬ ঘণ্টা অভিযান চালায়। এতে ১৫ জন নিহত হয়।

পরে ওই এলাকায় তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে আইএসপিআর।

পাকিস্তান সেনাবাহিনীর অভিযোগ, আফগানিস্তানের ভূখণ্ড ব্যবহার করে আন্তঃসীমান্ত সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধে আফগান তালেবান সরকার কার্যকর ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে। সীমান্ত ব্যবস্থাপনা এবং আন্তর্জাতিক দায়বদ্ধতা পালনের ক্ষেত্রেও দেশটির ব্যর্থতা রয়েছে বলে দাবি করেছে পাকিস্তান।

সূত্র: জিও নিউজ




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad