দাবানলের মধ্যে বৃষ্টির আশায় জাকার্তায় হাজারো মানুষের ইসতিসকার নামাজ

  • প্রথম দর্পণ,আন্তর্জাতিক ডেস্ক
  • আপলোড সময় : ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২২ বিকাল
  • ৩৮৫৩ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় বৃষ্টির আশায় বিশেষ নামাজ—ইসতিসকার নামাজ আদায় করেছেন হাজারো মানুষ। খরার সময়ে বৃষ্টির জন্য প্রার্থনা হিসেবে মুসলিমরা এ নামাজ আদায় করে থাকেন।

ইন্দোনেশিয়ায় ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। দেশটির বিভিন্ন এলাকায় কিছু দাবানল কয়েক সপ্তাহ ধরে জ্বলছে। এতে সৃষ্ট বিষাক্ত ধোঁয়ায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন।

দাবানলের ধোঁয়ার কারণে সুমাত্রা ও বোর্নিও দ্বীপের ইন্দোনেশীয় অংশ কালিমান্তানের লাখ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। ধোঁয়া ছড়িয়ে পড়েছে প্রতিবেশী মালয়েশিয়া এবং আরও উত্তরে ফিলিপাইনেও।

ধোঁয়াজনিত দূষণে শ্বাসতন্ত্রের সংক্রমণে আক্রান্ত হয়ে ইন্দোনেশিয়ায় হাজার হাজার মানুষ হাসপাতালে ভর্তি হয়েছেন।

এ পরিস্থিতিতে বৃষ্টির আশায় জাকার্তায় হাজারো মানুষের ইসতিসকার নামাজে অংশগ্রহণের ঘটনা সামনে এসেছে।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad