অনূর্ধ্ব-১৭কে ১১৫ রানে হারিয়ে হ্যাটট্রিক জয় অনূর্ধ্ব-১৯ দলের

  • প্রথম দর্পণ,স্পোর্টস ডেক্স
  • আপলোড সময় : ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫০ বিকাল
  • ১৬৬৮১ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

গেম ডেভেলপমেন্ট ট্রফিতে অনূর্ধ্ব-১৭ দলকে ১১৫ রানের বড় ব্যবধানে হারিয়ে টানা তৃতীয় জয় পেয়েছে অনূর্ধ্ব-১৯ দল। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে অনূর্ধ্ব-১৯ দল আগে ব্যাট করে ৭ উইকেটে ২৮৬ রান সংগ্রহ করে। জবাবে ১৭১ রানেই গুটিয়ে যায় অনূর্ধ্ব-১৭ দলের ইনিংস।

টস জিতে ব্যাট করতে নেমে অনূর্ধ্ব-১৯ দলের দুই ওপেনার আবদুল্লাহ আল মুহি ও কাউসার আহমেদ ১০৮ বলে ১১৫ রানের জুটি গড়েন। মুহি ৫২ বলে ৫৯ এবং কাউসার ৭৪ বলে ৬৫ রান করেন। এরপর রাকিবুল হাসান রুসাফি ও টেলএন্ডারদের ছোট ছোট অবদানে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে ২৮৬ রানের সংগ্রহ দাঁড় করায় অনূর্ধ্ব-১৯ দল। অনূর্ধ্ব-১৭ দলের মাজেদুল নেন ৩ উইকেট।

২৮৭ রানের লক্ষ্য তাড়ায় অনূর্ধ্ব-১৭ দল শুরুতে ভালো করেছিল। পাওয়ার প্লেতে নূর এ আলম ও আবদুল্লাহ হিল গালিব মিলে ৪৪ রান যোগ করেন। তবে নূর ১৩ রানে ফেরার পর ইনিংসে আর গতি ধরে রাখতে পারেনি দলটি।

অধিনায়ক লরেঞ্জ রায় এক প্রান্ত আগলে রেখে ফিফটি করেন। সুজন ৭৭ বলে ৪৪ রান করে কিছুটা প্রতিরোধ গড়লেও শেষ পর্যন্ত ৫০ ওভারে ১৭১ রানে অলআউট হয় অনূর্ধ্ব-১৭ দল।

অনূর্ধ্ব-১৯ দলের হয়ে রাকিবুল হাসান রুসাফি ৩টি উইকেট নেন। শাকিল খান ও রবিউল হাসান অনিক নেন ২টি করে উইকেট।

এই জয়ে তিন ম্যাচে তিন জয় নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে অনূর্ধ্ব-১৯ দল। অন্যদিকে তিন ম্যাচেই পরাজিত হয়ে তালিকার তৃতীয় স্থানে আছে অনূর্ধ্ব-১৭ দল।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad