মিরসরাইয়ের ঝর্ণায় পা পিছলে আহত কলেজছাত্র চমেকে ভর্তি

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১১ দুপুর
  • ৪৬৪৯ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
চট্টগ্রামের মিরসরাইয়ে নাপিত্তাছড়া ঝর্ণায় ঘুরতে গিয়ে পাথরে পা পিছলে নিচে পড়ে গুরুতর আহত হয়েছেন আহসান হাবীব ইমরোজ (২১) নামে এক কলেজছাত্র। সোমবার সকাল সোয়া ১০টার দিকে উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের নাপিত্তাছড়া ঝর্ণা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহত ইমরোজ ময়মনসিংহের মুক্তাগাছা থানার ভাবকীড় মোড় এলাকার দেলোয়ার হোসেনের ছেলে। তিনি ফুলবাড়িয়া সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী।

মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন জানান, সকাল ১০টা ১৫ মিনিটের দিকে স্থানীয়দের কাছ থেকে ঝর্ণায় এক পর্যটক আহত হওয়ার খবর পাওয়া যায়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা যৌথভাবে অভিযান চালিয়ে ইমরোজকে উদ্ধার করেন। পরে তাকে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

ইমরোজের বন্ধু মারুফ হাসান জানান, সকালে তারা কয়েকজন বন্ধু মিলে নাপিত্তাছড়া ঝর্ণায় ঘুরতে যান। একপর্যায়ে ঝর্ণার পিচ্ছিল পাথরে পা পিছলে ইমরোজ নিচে পড়ে গুরুতর আহত হন।

মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. নুসরাত জাহান সুরভি বলেন, ইমরোজের মাথায় গুরুতর আঘাত লেগেছে। তার স্মৃতিভ্রমের লক্ষণও দেখা দিয়েছে। তাৎক্ষণিকভাবে মাথার সিটি স্ক্যান প্রয়োজন হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad