হাটিকুমরুলে চুরি হওয়া কাভার্ডভ্যান আটক, গাঁজাসহ চালক-হেলপার গ্রেফতার

  • মোঃ জাকির হোসাইন,প্রকাশক ও সম্পাদক
  • আপলোড সময় : ১৩ ডিসেম্বর ২০২৫, ০৭:০০ বিকাল
  • ৬০৬৭৭ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg


সিরাজগঞ্জের হাটিকুমরুলে অভিযান চালিয়ে চুরি হওয়া একটি কাভার্ডভ্যানসহ গাঁজা উদ্ধার করেছে হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশ। এ ঘটনায় কাভার্ডভ্যানের চালক ও হেলপারকে গ্রেফতার করা হয়েছে।


ঘটনাটি ঘটে গত শুক্রবার (১২ ডিসেম্বর ২০২৫ খ্রি.) সন্ধ্যা ৭টা ২০ মিনিটে। হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশের সার্জেন্ট মোঃ বাদশা আলম সঙ্গীয় ফোর্সসহ জরুরি দিবাকালীন মোবাইল ডিউটিতে থাকাকালে অফিসার ইনচার্জের মাধ্যমে ৯৯৯ থেকে প্রাপ্ত এক জরুরি সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়।


গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে হাটিকুমরুল হাইওয়ে থানা ভারপাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, গাজীপুর জেলার কালিয়াকৈর এলাকা থেকে চুরি হওয়া একটি কাভার্ডভ্যান (রেজিঃ নং ঢাকা মেট্রো-ট-১১ ৬১৮০) যমুনা সেতু পার হয়ে হাটিকুমরুল গোলচত্বরের দিকে অগ্রসর হচ্ছে। এ তথ্যের ভিত্তিতে ঢাকা–পাবনা মহাসড়কের পাবনা বাসস্ট্যান্ড মোড়ে চেকপোস্ট স্থাপন করা হয়।


পরবর্তীতে রাত আনুমানিক ৭টা ২০ মিনিটে চেকপোস্টে বেরিকেড দিয়ে কাভার্ডভ্যানটি আটক করা হয়। এ সময় গাড়ির চালক মোঃ আসাদুজ্জামান শাহেদ (৩০), পিতা- আবুল বাশার বাদশা, সাং- কিসমত নোয়াপাড়া, থানা কোতোয়ালী, জেলা যশোর এবং হেলপার মোঃ হৃদয় হোসেন (২২), পিতা- মোঃ হযরত আলী, সাং- আঙ্গারপাড়া, থানা ঝিকরগাছা, জেলা যশোরকে আটক করা হয়।


আটককৃতদের দেহ তল্লাশির একপর্যায়ে হেলপার হৃদয় হোসেনের কাছে থাকা একটি কালো স্কুল ব্যাগের ভেতর খবরের কাগজে মোড়ানো অবস্থায় ৭৫ গ্রাম শুকনো গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজা আলামত হিসেবে উপস্থিত সাক্ষীদের সামনে রাত ৭টা ৪৫ মিনিটে জব্দ করা হয়।


উদ্ধারকৃত কাভার্ডভ্যানটির মালিক এস এম তরিকুল হাসান (পিতা- মৃত এস এম জামাল উদ্দিন), হাউজ নং-৮২, রোড-১৮, সেক্টর-১৪, উত্তরা, ঢাকা—কে বিষয়টি অবহিত করা হয়েছে।


এ ঘটনায় গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মামলা দায়ের করে জেলহাজতে প্রেরণ করা হয়েছে বলে জানান, হাটিকুমরুল হাইওয়ে থানা ভারপাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad