পিরোজপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ১ ব্যক্তির মৃত্যু

  • প্রথম দর্পণ অনলাইন,ডেক্স
  • আপলোড সময় : ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১১ বিকাল
  • ২৯৮৪ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg ছবি: সংগৃহীত।
জেলার নাজিরপুর উপজেলায় আজ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নরোত্তম মৃধা (২২) নামে এক তরুণের মৃত্যু হয়েছে।

আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার সদর ইউনিয়নের হরিপাগলা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

মৃত নরোত্তম মৃধা জেলার নাজিরপুর উপজেলায় সদর ইউনিয়নের হরিপাগলা গ্রামের গৌতম মৃধার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে নরোত্তম মৃধা নিজেদের ঘরে রেফ্রিজারেটরের নিচে জমে থাকা ইঁদুরের মাটি সরাতে যান। এ সময় অসাবধানতাবশত রেফ্রিজারেটরের বৈদ্যুতিক সংযোগের তারের সঙ্গে জড়িয়ে পড়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। ওই সময়ে স্বজনদের চিৎকারে স্থানীয়রা এসে নরোত্তম মৃধাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. শিমুল কৌশিক সাহা জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই নরোত্তম মৃধার মৃত্যু হয়েছিল।

বিষয়টি নিশ্চিত করে নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad