ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচনের তফসিল, ভোট ২৯ অক্টোবর

  • প্রথম দর্পণ অনলাইন,ডেক্স
  • আপলোড সময় : ১০ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৭ দুপুর
  • ৪১২০ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছেড়ে দেওয়া ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। তফসিল অনুযায়ী আগামী ২৯ অক্টোবর আসনটিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ২৭ সেপ্টেম্বর

বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে নির্বাচন কমিশনের সচিব আখতার আহমেদ তফসিল ঘোষণার তথ্য জানান।

২১ আগস্ট থেকে আসন শূন্য

গত ২২ আগস্ট মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সংসদীয় আসনটি শূন্য ঘোষণা করে সংসদ সচিবালয়। এতে বলা হয়, সংবিধানের ৫০(৪) অনুচ্ছেদ অনুযায়ী ২১ আগস্ট রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের দিন থেকে ঠাকুরগাঁও-১ আসনটি শূন্য হয়েছে।

সংসদ সদস্য থেকে রাষ্ট্রপতি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে গত ২০ আগস্ট সংসদ সদস্যদের ভোটে তিনি দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হন। পরদিন ২১ আগস্ট তিনি রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad