পুলিশের ৭ কর্মকর্তাকে বদলি ও পদায়ন

  • প্রথম দর্পণ,জাতীয় ডেস্ক
  • আপলোড সময় : ১০ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৬ দুপুর
  • ৩৫৭৮ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg ছবি: সংগৃহীত।
বাংলাদেশ পুলিশের সাত কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে। এর মধ্যে ছয় কর্মকর্তাকে নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে। পাশাপাশি অতিরিক্ত পুলিশ সুপার এ এন এম সাইফুল আলম খানের আগের বদলির আদেশ বাতিল করে নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে।

বৃহস্পতিবার পুলিশ হেডকোয়ার্টার্সের পার্সোনাল ম্যানেজমেন্ট-১ শাখা থেকে জারি করা পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

অ্যাডিশনাল ডিআইজি রায়হান উদ্দিন খান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে পাঁচ কর্মকর্তাকে বর্তমান কর্মস্থল থেকে বদলি করে বিভিন্ন পদে পদায়ন করা হয়েছে। তাদের আগামী ১৯ সেপ্টেম্বরের মধ্যে বর্তমান কর্মস্থলের দায়িত্বভার হস্তান্তর করে নতুন কর্মস্থলে যোগ দিতে বলা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, নির্ধারিত সময়ের মধ্যে দায়িত্বভার হস্তান্তর না করলে ২০ সেপ্টেম্বর থেকে সংশ্লিষ্ট কর্মকর্তাদের তাৎক্ষণিকভাবে অবমুক্ত হিসেবে গণ্য করা হবে।

সাইফুল আলমের আগের বদলি বাতিল

অন্য একটি প্রজ্ঞাপনে অতিরিক্ত পুলিশ সুপার এ এন এম সাইফুল আলম খানের আগের বদলির আদেশ বাতিল করা হয়েছে। তিনি পুলিশ হেডকোয়ার্টার্সে অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

এর আগে তাকে মাগুরা সদর সার্কেলে বদলি করা হয়েছিল। নতুন আদেশে ওই বদলি বাতিল করে তাকে অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে স্পেশাল ব্রাঞ্চে (এসবি) পদায়ন করা হয়েছে।

ফারিয়া আফরোজের নতুন পদায়ন

আরেক প্রজ্ঞাপনে ফারিয়া আফরোজকে এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার পদ থেকে বদলি করে পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকার (টিআর) অতিরিক্ত পুলিশ সুপার পদে পদায়ন করা হয়েছে।

প্রজ্ঞাপনগুলোতে স্বাক্ষর করেছেন অ্যাডিশনাল ডিআইজি রায়হান উদ্দিন খান।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad