রিয়ালের হয়ে এমবাপ্পের দুই গোলের পাশাপাশি একটি করে গোল করেছেন জুড বেলিংহ্যাম ও আলভারো কারেরাস। রায়ো ভায়েকানোর একমাত্র গোলটি করেন সার্জিও কামেয়ো।
আগের ম্যাচে রিয়াল বেতিসের কাছে হারের পর ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে রিয়াল। ম্যাচের ১৪ মিনিটে বক্সের মধ্যে কারেরাস ফাউলের শিকার হলে পেনাল্টি পায় স্বাগতিকরা। স্পটকিক থেকে নিখুঁত শটে দলকে এগিয়ে দেন এমবাপ্পে।
দ্বিতীয় গোলেও অবদান ছিল এমবাপ্পের। তার কাছ থেকে বল পেয়ে শক্তিশালী শটে ব্যবধান ২-০ করেন কারেরাস। এরপর বাঁ দিক থেকে ভিনিসিয়ুস জুনিয়রের চমৎকার কাটব্যাক কাজে লাগিয়ে রিয়ালের তৃতীয় গোল করেন বেলিংহ্যাম। চলতি মৌসুমে এটি ইংলিশ মিডফিল্ডারের তৃতীয় গোল।
বিরতির পর আক্রমণের ধার বাড়ায় রায়ো।

প্রথম দর্পণ,ডেস্ক