বিজয় দিবসের অনুষ্ঠানে যুবদল নেতার 'মৃত্যু'

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ১৭ ডিসেম্বর ২০২৫, ০৩:৪৩ দুপুর
  • ২৪৭০২ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

নোয়াখালীর চাটখিলে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যায় বিজয় দিবস উপলক্ষে বিএনপি আয়োজিত দোয়া অনুষ্ঠানে হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মোরশেদ আলম শিব্বির (৪৮) নামে এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে।,


নিহত মোরশেদ আলম শিব্বির উপজেলার বদলকোট ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান প্রবাসী বিএনপি নেতা। তিনি সৌদি আরব থেকে কয়েক মাস আগে দেশে এসেছেন।


ছুটি শেষে তার আবার সৌদি আরবে ফিরে যাওয়ার কথা ছিল। মোরশেদ বদলকোট ইউনিয়নের মুরাইম গ্রামের খামারবাড়ির আবদুল হকের সন্তান।


বদলকোট ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মাওলানা জি এম ওমর ফারুক জানান, সন্ধ্যায় ইউনিয়নের ইসলামপুরে বিজয় দিবস উপলক্ষে স্থানীয় বিএনপির আয়োজিত দোয়া অনুষ্ঠানে মোরশেদ আলম শিব্বির হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। এ সময় উপস্থিত নেতাকর্মীরা তাকে উপজেলার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতির কারণে চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য তাকে নোয়াখালীর জেলা সদরের আরেকটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad