ঢাবি শিক্ষার্থীদের ওপর হামলা: মাকসুদ কামাল-জাফর ইকবালসহ ৮ জনের বিরুদ্ধে অভিযোগ

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৪ দুপুর
  • ১২০৯ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
জুলাই বিপ্লবের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্য অধ্যাপক মাকসুদ কামাল, অধ্যাপক জাফর ইকবালসহ আটজনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) দাখিল করেছে প্রসিকিউশন।

বুধবার (১৬ সেপ্টেম্বর) ট্রাইব্যুনালের রেজিস্ট্রার কার্যালয়ে প্রসিকিউশনের পক্ষে অভিযোগটি দাখিল করেন প্রসিকিউটর মইনুল করিম।

অভিযোগে মাকসুদ কামাল ও জাফর ইকবাল ছাড়াও আসামি করা হয়েছে সাবেক বিচারপতি শামসুদ্দীন মানিক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক আ ক ম জামাল উদ্দিন, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়ন এবং সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতকে।

প্রসিকিউশন সূত্রে জানা গেছে, আসামিদের মধ্যে বিচারপতি শামসুদ্দীন মানিক, অধ্যাপক আ ক ম জামাল উদ্দিন ও তানভীর হাসান সৈকত বিভিন্ন মামলায় গ্রেপ্তার হয়ে বর্তমানে কারাগারে রয়েছেন।

তথ্যসূত্র: আমার দেশ, ১৬ সেপ্টেম্বর ২০২৬।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad