বুধবার (৪ নভেম্বর) দুপুরে সিরাজগঞ্জের অতিরিক্ত দায়রা জজ-১ আদালতের বিচারক লায়লা শারমিন এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত রফিকুল মিয়া দিনাজপুর জেলার ঘোড়াঘাট থানার কৃষ্ণপুর গ্রামের মোনতাজ আলীর ছেলে। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন না। তিনি পলাতক থাকায় তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) শামচুজ্জোহা শাহানশাহ রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার অভিযোগপত্র সূত্রে জানা যায়, ২০১৯ সালের ১ এপ্রিল রাত ২টার দিকে সিরাজগঞ্জের হাটিকুমরুল এলাকায় শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালায় হাইওয়ে পুলিশ। এ সময় বাস থেকে ৪১ বোতল ভারতীয় ফেনসিডিলসহ রফিকুল মিয়াকে আটক করা হয়।
পরে এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত বুধবার এ রায় ঘোষণা করেন।

প্রথম দর্পণ,ডেস্ক