স্বর্ণের দাম কমলেও দীর্ঘমেয়াদে বাড়ার আশঙ্কা

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৬ দুপুর
  • ৩২৬২ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
বছরের শুরুতে ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে ওঠার পর বিশ্ববাজারে স্বর্ণের দামে কিছুটা নিম্নমুখী প্রবণতা দেখা দিয়েছে। বাংলাদেশেও গত কয়েক সপ্তাহে কমেছে মূল্যবান এই ধাতুর দাম। তবে বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা, ভূরাজনৈতিক উত্তেজনা, যুদ্ধ এবং বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংকের স্বর্ণ মজুদের প্রবণতার কারণে দীর্ঘমেয়াদে দাম আবারও বাড়তে পারে বলে মনে করছেন অর্থনীতিবিদ ও খাতসংশ্লিষ্টরা।

বুধবার বিকেলে আন্তর্জাতিক বাজারের স্পট মার্কেটে প্রতি ট্রয় আউন্স স্বর্ণের দাম ৪ হাজার ৩৪৫ ডলারের আশপাশে লেনদেন হয়েছে। বাংলাদেশি মুদ্রায় বিশ্ববাজারে প্রতি ভরি স্বর্ণের দাম প্রায় দুই লাখ টাকার কাছাকাছি।

২০২৬ সালের শুরুতে স্বর্ণের দাম রেকর্ড পর্যায়ে ওঠে। গত ২৮ জানুয়ারি প্রতি ট্রয় আউন্স স্বর্ণের দাম ৫ হাজার ৬০২ ডলারে পৌঁছায়। পরে তা কমে ৪ হাজার ২৩৫ ডলারের আশপাশে নেমে আসে।

বাংলাদেশেও চলতি বছর স্বর্ণের দাম একাধিকবার ওঠানামা করেছে। গত ২৪ জুলাই ২২ ক্যারেট স্বর্ণের দাম প্রতি ভরি দুই লাখ ২০ হাজার টাকার ঘরে নেমেছিল। বুধবার তা কিছুটা বেড়ে দুই লাখ ৩২ হাজার টাকা হয়েছে।





কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
Sidebar Ad