জরিপে অংশ নেওয়া ৭১ শতাংশ ভোটার বলেছেন, যুদ্ধ শেষ করার বিষয়ে প্রশাসনের পরিষ্কার কোনো পরিকল্পনা নেই। এ মত পোষণকারীদের মধ্যে ডেমোক্র্যাট ভোটার ৯৫ শতাংশ, স্বতন্ত্র ভোটার ৮৩ শতাংশ এবং রিপাবলিকান ভোটার ৪৩ শতাংশ
এদিকে, ৬০ শতাংশ ভোটার মনে করেন, ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করার সিদ্ধান্তটি ভুল ছিল। বিপরীতে ৩৭ শতাংশ ভোটার এই সিদ্ধান্তকে সমর্থন করেছেন। গত জুনের জরিপে ৫৮ শতাংশ ভোটার যুদ্ধ শুরুর সিদ্ধান্তকে ভুল বলেছিলেন। অর্থাৎ, এ বিষয়ে বিরোধিতা কিছুটা বেড়েছে।
দীর্ঘমেয়াদে এই সংঘাত যুক্তরাষ্ট্রকে আরো কম নিরাপদ করে তুলবে-এমন ধারণা পোষণকারী ভোটারের সংখ্যাও বেড়েছে। এপ্রিলে ৩৯ শতাংশ ভোটার এমন আশঙ্কা প্রকাশ করেছিলেন; এবার তা বেড়ে ৪৭ শতাংশে দাঁড়িয়েছে। অন্যদিকে, ৩২ শতাংশ মনে করেন, এই যুদ্ধ যুক্তরাষ্ট্রকে আরো নিরাপদ করবে।
জরিপে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামগ্রিক অনুমোদনের হার দাঁড়িয়েছে ৩৯ শতাংশে। তার কার্যক্রমে ৬১ শতাংশ ভোটার অসন্তোষ প্রকাশ করেছেন। বিশেষ করে পররাষ্ট্রনীতিতে ট্রাম্পের অনুমোদনের হার কমে ৩৭ শতাংশে নেমেছে, যা তার দ্বিতীয় মেয়াদে সর্বনিম্ন।
ফক্স নিউজের এই জরিপে ১১ থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত এক হাজার ২১১ জন নিবন্ধিত ভোটারের মতামত নেওয়া হয়।
সূত্র: আল জাজিরা

প্রথম দর্পণ,আন্তর্জাতিক ডেস্ক