রোববার সংসদ সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
সালাহউদ্দিন আহমদ বলেন, জুলাই সনদের বাইরে রাজনৈতিক দলগুলোর ইশতেহারে থাকা কিছু বিষয়ও এতে অন্তর্ভুক্ত করা হবে। তবে একতরফাভাবে সংবিধান সংশোধনের কোনো সুযোগ নেই। এদিনের আলোচনায় ১৭টি রাজনৈতিক দল অংশ নিয়েছে বলেও জানান তিনি।
সংবিধান সংশোধনে রাজনৈতিক ঐকমত্যস্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সংবিধান সংশোধনের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে রাজনৈতিক দলগুলো একমত হয়েছিল। ফলে সংবিধানে যেসব বিষয়ে পরিবর্তন প্রয়োজন, সেগুলো সংশোধন করা হবে।
তিনি আরও বলেন, যারা এখনো জুলাই সনদে স্বাক্ষর করেনি, তারাও আলোচনায় অংশ নিতে চাইলে সুযোগ পাবে। ডিসেম্বরের মধ্যে আলোচনা শেষ করার পরিকল্পনা রয়েছে। এরপর এ বিষয়ে প্রতিবেদন তৈরি করা হবে।
বিএনপি সংখ্যাগরিষ্ঠতার কারণে জুলাই সনদ বাস্তবায়ন করতে চায় না—এমন বক্তব্যের কোনো ভিত্তি নেই বলেও মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী।
বদলাবে অর্থবছরের সময়কালউন্নয়ন প্রকল্প আরও কার্যকরভাবে বাস্তবায়নের লক্ষ্যে অর্থবছরের সময়কাল পরিবর্তনের প্রস্তাব দেওয়া হবে বলেও জানান তিনি। প্রস্তাব অনুযায়ী, অর্থবছর ১ এপ্রিল থেকে ৩১ মার্চ পর্যন্ত করার উদ্যোগ নেওয়া হচ্ছে।
এর আগে সরকার ২০২৮-২৯ অর্থবছর থেকে এপ্রিল-মার্চ সময়কে নতুন অর্থবছর হিসেবে চালুর সিদ্ধান্ত জানিয়েছে। পরিবর্তনের আগে ২০২৭-২৮ অর্থবছরকে নয় মাসের রূপান্তরকাল হিসেবে রাখার পরিকল্পনা রয়েছে।

প্রথম দর্পণ অনলাইন,ডেক্স