লাহোরের জেলা প্রশাসনের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আলিমা খানকে গ্রেপ্তারের পর ৩০ দিনের জন্য কারাগারে পাঠানো হয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে প্রশাসনের দাবি, জনসমাগমস্থলে তাঁর উপস্থিতি জননিরাপত্তার জন্য গুরুতর হুমকি তৈরি করতে পারে।
২৭ সেপ্টেম্বর ইসলামাবাদ অভিমুখে পিটিআইয়ের কর্মসূচিইমরান খানের মুক্তির দাবিতে আগামী ২৭ সেপ্টেম্বর ইসলামাবাদ অভিমুখে বিক্ষোভ মিছিলের ঘোষণা দিয়েছে পিটিআই। দলটির এ কর্মসূচির আগে আলিমা খানকে গ্রেপ্তার করা হলো।
পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি শনিবার বলেছেন, বিক্ষোভ মিছিল ঠেকাতে সরকার প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেবে।
গ্রেপ্তারের নিন্দা জুলফি বুখারিরআলিমা খানের গ্রেপ্তারের ঘটনায় ইমরান খানের ঘনিষ্ঠ সহযোগী জুলফি বুখারি নিন্দা জানিয়েছেন। তিনি গ্রেপ্তারের ঘটনাকে ‘চরম নিন্দনীয়’ বলে মন্তব্য করেন।
বুখারি বলেন, ২৭ সেপ্টেম্বরের বিক্ষোভ কর্মসূচিকে ঘিরে সরকারের উদ্বেগেরই প্রতিফলন আলিমা খানের গ্রেপ্তার।
সূত্র: রয়টার্স

প্রথম দর্পণ,আন্তর্জাতিক ডেস্ক