মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে এ-সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়। এতে সই করেন উপসচিব তৌছিফ আহমেদ। প্রজ্ঞাপনে জারি করা আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়েছে।
নেত্রকোনা ও ব্রাহ্মণবাড়িয়ায় নতুন এসপিপ্রজ্ঞাপন অনুযায়ী, র্যাবের উপপরিচালক (পুলিশ সুপার) মো. বদরুজ্জামানকে নেত্রকোনার পুলিশ সুপার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। জেলার বর্তমান এসপি মো. তরিকুল ইসলামকে বিশেষ পুলিশ সুপার হিসেবে পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) বদলি করা হয়েছে।
পুলিশ অধিদপ্তরের ঢাকার এআইজি জালাল উদ্দিন ফাহিম, পিপিএম-সেবাকে ব্রাহ্মণবাড়িয়ার নতুন এসপি করা হয়েছে। জেলার বর্তমান এসপি শাহ মো. আব্দুর রউফকে বিশেষ পুলিশ সুপার হিসেবে স্পেশাল ব্রাঞ্চে (এসবি) বদলি করা হয়েছে।
রাজবাড়ী ও মেহেরপুরেও পরিবর্তনর্যাবের উপপরিচালক (পুলিশ সুপার) মীর মনির হোসেনকে রাজবাড়ীর এসপি করা হয়েছে। জেলার বর্তমান এসপি মোহাম্মদ মনজুর মোর্শেদ, বিপিএম-সেবাকে পুলিশ সুপার হিসেবে হাইওয়ে পুলিশে বদলি করা হয়েছে।
মেহেরপুরের বর্তমান এসপি উজ্জ্বল কুমার রায়কে বিশেষ পুলিশ সুপার হিসেবে সিআইডিতে বদলি করা হয়েছে। তার স্থলে পুলিশ অধিদপ্তরের ঢাকার এআইজি আলী হায়দার চৌধুরী, বিপিএমকে মেহেরপুরের এসপি করা হয়েছে।
অতিরিক্ত ডিআইজি হলেন নুরুল আমিনএদিকে পুলিশ অধিদপ্তরে রিপোর্টিংরত পুলিশ সুপার মো. নুরুল আমিন হাওলাদারকে সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি হিসেবে পুলিশ স্টাফ কলেজ, ঢাকায় পদায়ন করা হয়েছে।

প্রথম দর্পণ অনলাইন,ডেক্স