‘ইরানকে নিশ্চিহ্ন করার হুমকি ট্রাম্পের কৌশলগত হতাশার বহিঃপ্রকাশ’

  • প্রথম দর্পণ,আন্তর্জাতিক ডেস্ক
  • আপলোড সময় : ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২১ দুপুর
  • ৪২৬৪ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg ছবি: সংগৃহীত
ইরানকে নিশ্চিহ্ন করে দেওয়ার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকিকে ‘কৌশলগত হতাশার’ বহিঃপ্রকাশ হিসেবে অভিহিত করেছে দেশটির সেনাবাহিনী। সেইসঙ্গে তেহরান আগের যেকোনো সময়ের তুলনায় আরো বিধ্বংসী ও তীব্র পাল্টা হামলার জবাব দিতে প্রস্তুত বলে বলে জানায় তারা।

এক বিবৃতিতে ট্রাম্পের বিরুদ্ধে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের মঞ্চ ব্যবহার করে ইরানের বিরুদ্ধে ‘আগ্রাসনকে ন্যায্যতা দেওয়ার’ অভিযোগ করেছেন ইরানের জেনারেল স্টাফ

বিবৃতিতে বলা হয়, ‘ইরানি জাতির বিরুদ্ধে আগ্রাসনে যুক্তরাষ্ট্রের কৌশলগত অচলাবস্থারই প্রমাণ এসব বক্তব্য। ট্রাম্পের বারবার হুমকি শক্তির প্রকাশ নয়, বরং তাদের কৌশলগত হতাশার বহিঃপ্রকাশ।’

বিবৃতিতে সতর্ক করে বলা হয়, ইরানের সশস্ত্র বাহিনী যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বিরুদ্ধে এমন সব আঘাত হানতে প্রস্তুত, যা আগের যেকোনো সময়ের তুলনায় অনেক বেশি ‘বিধ্বংসী ও অপ্রত্যাশিত’ হবে।

সূত্র: আল জাজিরা




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
Sidebar Ad