হামাস কর্মকর্তাকে হত্যার দাবি ইসরাইলের

  • প্রথম দর্পণ,আন্তর্জাতিক ডেস্ক
  • আপলোড সময় : ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৪ দুপুর
  • ৪১৫০ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg ছবি: সংগৃহীত
গাজা উপত্যকার খান ইউনিসে ইসরাইলি বাহিনীর হামলায় হামাসের অর্থ বিভাগের প্রধান মুহাম্মদ আবু আলওয়ান নিহত হয়েছেন বলে দাবি করেছে ইসরাইল। দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ এ দাবি করেছেন।

বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক যৌথ বিবৃতিতে নেতানিয়াহু ও কাৎজ ইসরাইলি সামরিক বাহিনী এবং অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থার প্রশংসা করেন। তারা অভিযানটিকে ‘নির্ভুল অভিযান’ হিসেবে উল্লেখ করেন।

এর আগে নাসের মেডিকেল কমপ্লেক্সের বরাত দিয়ে জানানো হয়, খান ইউনিসের পশ্চিমে আল-মাওয়াসি এলাকায় একটি গাড়িতে ইসরাইলি বিমান হামলায় অন্তত দুজন নিহত হয়েছেন। নেতানিয়াহু ও কাৎজের বিবৃতিতে উল্লেখ করা হামলাটি ওই ঘটনাই কি না, তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট হয়নি।

এদিকে খান ইউনিসের উত্তরে ইসরাইলি বাহিনীর গুলিতে আরও এক ফিলিস্তিনি আহত হয়েছেন বলে জানা গেছে।

গাজার অন্যান্য এলাকাতেও হতাহতের খবর পাওয়া গেছে। গাজা সিটির উত্তর-পূর্বাঞ্চলে বাস্তুচ্যুত মানুষের একটি শিবিরে ড্রোন হামলায় একজন নিহত হয়েছেন। অন্যদিকে আল-আকসা শহীদ হাসপাতাল জানিয়েছে, বুরেইজ শরণার্থীশিবিরে ইসরাইলি বাহিনীর গুলিতে এক নারী নিহত হয়েছেন।

তবে নেতানিয়াহু ও কাৎজের যৌথ বিবৃতিতে এসব হামলা ও হতাহতের বিষয়ে কোনো মন্তব্য করা হয়নি।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
Sidebar Ad