বুধবার (২৩ সেপ্টেম্বর) সচিবালয়ে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির (সিসিজিপি) বৈঠকে বাণিজ্য মন্ত্রণালয়ের উপস্থাপিত এ-সংক্রান্ত প্রস্তাব অনুমোদন করা হয়। অর্থ মন্ত্রণালয়ের কাউন্টার গ্যারান্টির আওতায় এ ব্যয় নির্বাহ করা হবে।
বৈঠক সূত্রে জানা গেছে, মসুর ডাল সরবরাহের জন্য আহ্বান করা উন্মুক্ত দরপত্রে চারটি প্রতিষ্ঠান অংশ নেয়। কারিগরি ও আর্থিক মূল্যায়নে সর্বনিম্ন গ্রহণযোগ্য দরদাতা হিসেবে খুলনার জয়তুন অটো রাইস অ্যান্ড ডাল মিলস লিমিটেড নির্বাচিত হয়।
টেন্ডার ইভ্যালুয়েশন কমিটির (টিইসি) সুপারিশ অনুযায়ী, টিসিবির গুদাম পর্যন্ত পরিবহন ব্যয়সহ প্রতি কেজি ৭৬ টাকা ৮৯ পয়সা দরে ডালটি কেনা হচ্ছে।
লক্ষ
প্রথম দর্পণ,ডেস্ক