প্লট-শুল্কমুক্ত গাড়ি না নেওয়ার ঘোষণা দিয়ে সরকারি বাসা নেওয়ার বিষয়ে যা বললেন জামায়াত

  • প্রথম দর্পণ অনলাইন,ডেক্স
  • আপলোড সময় : ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৩ বিকাল
  • ৪৫৯৮ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg


জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ছবি: সংগৃহীত

নির্বাচনের আগে সরকারি প্লট ও শুল্কমুক্ত (ট্যাক্স-ফ্রি) গাড়ি না নেওয়ার ঘোষণা দিয়েও এখন সরকারি বাসভবন বরাদ্দ নিয়েছেন—এমন কানাঘুষা ও আলোচনার জবাবে নিজের অবস্থান পরিষ্কার করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি স্পষ্ট জানিয়েছেন, বাসাটি তার ব্যক্তিগত কোনো সম্পত্তি নয় এবং তিনি সেখানে বসবাসও করেন না; এটি কেবল রাষ্ট্রীয় দায়িত্ব ও কূটনৈতিক কাজ পরিচালনার জন্য ব্যবহার করা হচ্ছে।

বুধবার রাজধানীর মগবাজারে আল-ফালাহ মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

সংসদ সদস্যদের সুযোগ-সুবিধা নিয়ে কথা বলার একপর্যায়ে জামায়াত আমির নিজেই এই সমালোচনার প্রসঙ্গ তুলে ধরে বলেন, ‘অনেকে বলবেন যে আপনি তো বাসা নিয়েছেন। আপনি বলেছিলেন প্লট নেবেন না, এখন বাড়ি নিলেন কেন?’

এর জবাবে তিনি বলেন, ‘বাসাটা আমাকে বা আমার পরিবারকে দলিল করে লিখে দেওয়া হয়নি। থাকার জন্য দিলেও আমি সেখানে থাকি না। আমি সেখানে রাষ্ট্রীয় কিছু কাজ করি।’


বাসভবনটি ব্যবহারের প্রেক্ষাপট তুলে ধরে বিরোধীদলীয় নেতা জানান, বিদেশি কূটনীতিকদের সঙ্গে বৈঠক, বিভিন্ন ব্যবসায়ী সংগঠন (যেমন বিজিএমইএ, বিকেএমইএ, বিটিএমসি) এবং অংশীজনদের সাথে আলোচনার জন্য একটি উপযুক্ত পরিসরের প্রয়োজন হয়। রাষ্ট্রীয় এসব আনুষ্ঠানিক কাজের স্বার্থেই মূলত এই বাসাটি ব্যবহার করা হচ্ছে।

তিনি আরো বলেন, ‘সংসদ ভেঙে গেলে বা দায়িত্বের মেয়াদ শেষ হলে সরকারি জিনিসপত্র যথাযথভাবে বুঝিয়ে দিয়ে আমরা আমাদের নিজস্ব জিনিসপত্র নিয়ে চলে আসব। এটি কোনো ব্যক্তিগত সুবিধা বা সম্পদ নয়। তবে নির্বাচনের আগে আমরা যে ঘোষণা দিয়েছিলাম—নামমাত্র মূল্যের সরকারি প্লট কিংবা ট্যাক্স-ফ্রি গাড়ি আমরা নেব না, আলহামদুলিল্লাহ আমরা এখনো সেই সিদ্ধান্তে অনড় আছি।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad