বিস্ফোরক মামলায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ২৮ ডিসেম্বর ২০২৫, ০৫:৪৯ বিকাল
  • ১৬৬৮১ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

বগুড়ার ধুনট উপজেলায় আওয়ামী লীগের মশাল মিছিল থেকে ছাত্রদল নেতাকর্মীদের ওপর ককটেল হামলার অভিযোগে করা মামলায় সাকিব খান বিজয় (৩০) নামে ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।


রোববার দুপুর ১২টায় ধুনট থানা থেকে আদালতের মাধ্যমে তাকে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। সাকিব খান উপজেলা সদরের পশ্চিমভরনশাহী গ্রামের জাহিদুল ইসলাম খান আজাদের ছেলে এবং ধুনট পৌর ছাত্রলীগের সভাপতি। এর আগে শনিবার রাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।



মামলা সূত্রে জানা যায়, উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা ৩০ নভেম্বর রাত প্রায় ২টায় চৌকিবাড়ি ইউনিয়নের ভুবনগাঁতী উত্তরপাড়া তিনমাথা এলাকায় মশাল মিছিল বের করেন।


মিছিলকারীরা স্লোগান দিয়ে ছাত্রদল নেতাকর্মীদের ওপর ককটেল হামলা চালিয়ে ওই এলাকায় জনমনে আতঙ্ক সৃষ্টি করে।


এ ঘটনায় ১০ ডিসেম্বর উপজেলার গোপালনগর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি রাজু আহম্মেদ বাদি হয়ে ৩৫ জনের নাম উল্লেখপূর্বক অজ্ঞাত আরো ৬০-৭০ জনকে আসামি করা হয়েছে। ওই মামলায় অজ্ঞাত আসামি হিসেবে সাকিব খানকে গ্রেপ্তার করা হয়।


ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, এ মামলার অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad