সার মজুতের দায়ে জামায়াত নেতাকে অর্থদণ্ড

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ০২ অক্টোবর ২০২৬, ০৮:০৮ রাত
  • ৩২৬০ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
সরকারি নির্দেশনা অমান্য করে নিয়মবহির্ভূতভাবে সার মজুতের অভিযোগে সিরাজগঞ্জের কামারখন্দে এক জামায়াত নেতাকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তার গুদাম থেকে ১৮ বস্তা ইউরিয়া সার জব্দ করেছে উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার (১ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার ভদ্রঘাট ইউনিয়নের ছোট ধোপাকান্দি গ্রামে এ অভিযান চালানো হয়। অভিযুক্ত মনিরুল ইসলাম (৪৫) ওই গ্রামের আব্দুর রশিদের ছেলে। তিনি কামারখন্দ উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির-২।

অটোরিকশায় করে সার নেওয়ার খবর

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে একটি অটোরিকশায় করে প্রায় ২০ থেকে ২৫ বস্তা সার মনিরুল ইসলামের গুদামে নেওয়া হচ্ছিল। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানান।

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে ঘটনাস্থলে যান সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন। এ সময় তার সঙ্গে উপজেলা কৃষি কর্মকর্তা মো. ফরিদ হোসাইন, কামারখন্দ থানার ওসি মো. হাশমত আলীসহ পুলিশের সদস্যরা ছিলেন।

অভিযানে গুদামে ১৮ বস্তা ইউরিয়া সার পাওয়া যায়। নিয়মবহির্ভূতভাবে সার মজুতের দায়ে ভ্রাম্যমাণ আদালত মনিরুল ইসলামকে ২৫ হাজার টাকা জরিমানা করেন। একই সঙ্গে মজুত করা সারগুলো সরকারের অনুকূলে জব্দ করা হয়।

কামারখন্দ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুন বলেন, নিয়মবহির্ভূতভাবে সার গুদামজাত করার অপরাধে মনিরুল ইসলামকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে গুদাম থেকে ১৮ বস্তা ইউরিয়া সার জব্দ করা হয়েছে।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad