জনগণের অর্থ লুট হলে আর বসে থাকব না: শফিকুর রহমান

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ০৪ অক্টোবর ২০২৬, ১২:১৯ দুপুর
  • ৪৬৬১ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg শফিকুর রহমান
রাজধানীসহ সারা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও স্বাস্থ্য খাত নিয়ে উদ্বেগ প্রকাশ করে বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জনগণের টাকা ঘাটে ঘাটে ও স্থানে স্থানে চুরি করা হলে তারা আর বসে থাকবেন না।

রোববার সকালে রাজধানীর মধুবাগ মাঠে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, জনগণের নিরাপত্তা ও শান্তি নিশ্চিত করতে না পারলে দায়িত্ব তাদেরই দেওয়া হবে, যারা তা নিশ্চিত করতে পারবেন। রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ রয়েছে। একই সঙ্গে স্বাস্থ্য খাতসহ বিভিন্ন প্রতিষ্ঠান ধ্বংসপ্রাপ্ত অবস্থায় রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

আখতারুজ্জামানের মামলা নিয়ে প্রশ্ন

বিমানবন্দরে জামায়াতের সংসদ সদস্যদের হেনস্তার অভিযোগ তুলে জামায়াত আমির অবসরপ্রাপ্ত মেজর আখতারুজ্জামানের বিরুদ্ধে করা মামলাকে ‘মিথ্যা’ বলে দাবি করেন। তার ভাষ্য, আখতারুজ্জামান কারও গায়ে হাত তোলেননি এবং তাকে ঘিরে আনা অভিযোগ ‘হাজার ভাগ মিথ্যা’।

তিনি বলেন, আখতারুজ্জামান শুধু জামায়াতে ইসলামীর নয়, সারা দেশের ভুক্তভোগী ও নির্যাতিত মানুষের কণ্ঠস্বর। এ ঘটনাকে দেশবাসী ও প্রবাসীদের হালকাভাবে না নেওয়ার আহ্বান জানান তিনি।

স্বাস্থ্যসেবা নিশ্চিতের তাগিদ

স্বাস্থ্যসেবার মান নিয়েও প্রশ্ন তোলেন শফিকুর রহমান। তিনি বলেন, কোনো মেডিকেল প্রতিষ্ঠানে মানুষের প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা নিশ্চিত করা না গেলে সেখানে জনপ্রতিনিধিদের ভূমিকা নিয়েও প্রশ্ন ওঠে।

‘ডেঙ্গুকে মহামারির মতো দেখছি’

দেশের ডেঙ্গু পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন জামায়াতে ইসলামীর আমির। তিনি বলেন, ‘আমরা ডেঙ্গুকে মহামারির মতো দেখছি। এ কারণেই ডেঙ্গু প্রতিরোধে কর্মসূচি নেওয়া হয়েছে এবং এ রোগ প্রতিরোধে আমরা ভূমিকা রাখব।’

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি রোগটি মোকাবিলায় কার্যকর ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।





কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
Sidebar Ad