পূজার সাজে লা রিভের নতুন কালেকশন

  • প্রথম দর্পণ অনলাইন,ডেক্স
  • আপলোড সময় : ০৪ অক্টোবর ২০২৬, ১২:৫০ দুপুর
  • ২৬০০ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান উৎসব দুর্গাপূজা সামনে রেখে দেশের ফ্যাশন ও লাইফস্টাইল ব্র্যান্ড লা রিভ বাজারে এনেছে ‘পূজা কালেকশন ২০২৬’। উৎসবের ঐতিহ্য, রং ও নান্দনিকতার সঙ্গে চলতি ফল-২০২৬ মৌসুমের ট্রেন্ড, প্যাটার্ন ও রঙের সমন্বয়ে সাজানো হয়েছে এ আয়োজন।

লা রিভের প্রধান নির্বাহী পরিচালক মন্নুজান নার্গিস বলেন, দুর্গাপূজা বাংলাদেশের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব এবং সম্প্রীতির প্রতীক। পূজার আনন্দ, রং, ঐক্য ও ঐতিহ্য থেকেই এবারের কালেকশনের অনুপ্রেরণা নেওয়া হয়েছে।

ঐতিহ্য ও আধুনিকতার মেলবন্ধন

কালেকশনে ঐতিহ্যবাহী লাল-সাদার পাশাপাশি ফল-২০২৬ মৌসুমের বিভিন্ন রঙের ব্যবহার দেখা গেছে। ট্রান্সফরমেটিভ টিল, প্রাইমাল গ্রিন, সেপিয়া, ডাস্টেড ওকার ও সি-কেল্পের মতো আর্থি ও ডিপটোনের সঙ্গে রয়েছে গ্রিন গ্লো, ইলেকট্রিক ফুশিয়া, ফ্রেশ পার্পেল ও ইলেকট্রিক ইন্ডিগো। সফট গ্রাস ও ডিজিটাল মিস্টের মতো প্যাস্টেল রংও যোগ করেছে বৈচিত্র্য।

প্রাকৃতিক মোটিফ, জিওলজিক্যাল স্ট্রাইপ, মস গ্রিন টেক্সচার ও প্যাকড ফ্লোরাল প্রিন্ট পেয়েছে উৎসবের উপযোগী নতুন রূপ। প্যাচওয়ার্ক, ট্যাসেল, ট্রাইবাল প্যাটার্নসহ হেরিটেজ অ্যান্ড ক্রাফটস স্টোরির বিভিন্ন উপাদানও রাখা হয়েছে। বিশেষ আয়োজনের পোশাকে কারচুপি, জরি-জারদৌজি ও শিমার টেক্সচার যুক্ত হয়েছে।

নারীদের পোশাকে বৈচিত্র্য

নারীদের জন্য কালেকশনে রয়েছে কাফতান কাট শ্রাগ, ক্লাসিক শ্রাগসহ টিউনিক, প্যাটার্নড ও স্ট্রেইট সালোয়ার-কামিজ, সিঙ্গেল কামিজ এবং বিভিন্ন ডিজাইনের শার্ট, টিশার্ট ও টপ।

টিউনিকের মধ্যে রয়েছে শর্ট, মিড-লেংথ ও লং—তিন ধরনের নকশা। শাড়িপ্রেমীদের জন্য রাখা হয়েছে মসলিন, কাতান ও হাফসিল্কের শাড়ি। এসব শাড়িতে থাকছে এমব্রয়ডারি, প্যাচ ও কারচুপির কাজ। সকালের আয়োজনের জন্য রয়েছে প্রিন্ট ও একরঙা সুতির শাড়ি। ফিউশনপ্রিয়দের জন্য থাকছে কো-অর্ড, স্কার্ট-টপ সেট ও কাফতান।

পুরুষ ও শিশুদের পোশাকেও আয়োজন

পুরুষদের জন্য ব্যাম্বু কটন ও জ্যাকার্ডের পূজা-স্পেশাল পাঞ্জাবির পাশাপাশি রয়েছে টুইন-ফিটেড, প্রিন্টেড কটন ও ভিসকোস পাঞ্জাবি। সঙ্গে মিলিয়ে পরার জন্য থাকছে ওয়েস্ট কোট, ক্লাসিক আলীগড়, প্রিমিয়াম প্যান্ট ও অ্যাংকেল লেংথ পাজামা।

ক্যাজুয়াল আয়োজনে পরার জন্য রয়েছে প্রিমিয়াম ফেব্রিকের শার্ট, টি-শার্ট ও পোলো শার্ট। শিশু-কিশোরদের জন্যও রাখা হয়েছে ফ্রক, টিউনিক, টপ, পাঞ্জাবি, শার্ট ও পোলো।

এ ছাড়া হোম, অ্যাকসেসরিজ, হ্যান্ডব্যাগ ও ফুটওয়্যার বিভাগেও পূজা উপলক্ষে নতুন ডিজাইন যুক্ত করেছে লা রিভ।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
Sidebar Ad