এনসিপির টুঙ্গিপাড়া আহ্বায়কের পদত্যাগ, রাজনীতি ছাড়ার ঘোষণা

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ০৫ অক্টোবর ২০২৬, ০১:১১ দুপুর
  • ২২৭৪ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কমিটি গঠনের আট দিনের মাথায় পদত্যাগ করেছেন উপজেলা শাখার আহ্বায়ক শাহিদ আলম। শারীরিক অসুস্থতা ও পারিবারিক সমস্যার কারণ দেখিয়ে তিনি দলটির গোপালগঞ্জ জেলা শাখার আহ্বায়ক ও সদস্য সচিবের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন।

রোববার (৪ অক্টোবর) বিকেলে পদত্যাগপত্র জমা দেন শাহিদ আলম। এতে তিনি টুঙ্গিপাড়া উপজেলা আহ্বায়ক এবং গোপালগঞ্জ জেলা এনসিপির যুগ্ম আহ্বায়ক—দুই পদ থেকেই অব্যাহতি নেওয়ার কথা জানান। একই সঙ্গে ভবিষ্যতে আর রাজনীতিতে যুক্ত না হওয়ার সিদ্ধান্তের কথাও উল্লেখ করেন।

পদত্যাগের কারণ হিসেবে শাহিদ আলম শারীরিক অসুস্থতা ও পারিবারিক সমস্যার কথা উল্লেখ করেছেন। পাশাপাশি নিজের ব্যবসায় রাজনৈতিক কর্মকাণ্ডের নেতিবাচক প্রভাব পড়েছে বলেও জানান তিনি।

শাহিদ আলম বলেন, ‘শারীরিক ও পারিবারিক সমস্যার কারণে পদত্যাগ করেছি। আমার নিজস্ব ব্যবসা রয়েছে। রাজনীতিতে জড়ানোর কারণে ব্যবসার অনেক ক্ষতি হয়েছে। তাই রাজনীতি পুরোপুরি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’

তবে তার পদত্যাগপত্র এখনো গ্রহণ করেনি জেলা এনসিপি। জেলা কমিটির সদস্য সচিব ফেরদৌস আমিনা বলেন, শাহিদ আলম পদত্যাগপত্র জমা দিয়েছেন, কিন্তু সেটি এখনো গ্রহণ করা হয়নি। বিষয়টি নিয়ে দলের ঊর্ধ্বতন নেতাদের সঙ্গে আলোচনা করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, শাহিদ আলম চেয়েছিলেন কমিটি প্রকাশ না করা হোক। তবে দলীয় পরিচয় গোপন রেখে সংগঠনের সঙ্গে সম্পৃক্ত থাকা এবং তার কোনো কর্মকাণ্ডের দায় দলের ওপর পড়া—এটি গ্রহণযোগ্য নয়।

এর আগে গত ২৬ সেপ্টেম্বর রাতে টুঙ্গিপাড়া উপজেলা এনসিপির ১১ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয়। গোপালগঞ্জ জেলা এনসিপির আহ্বায়ক বাঁধন মিয়া, সদস্য সচিব ফেরদৌস আমিনা এবং সাংগঠনিক সম্পাদক রুবেল মোল্লা শুভ যৌথভাবে ওই কমিটির অনুমোদন দেন।

কমিটি ঘোষণার মাত্র আট দিনের মাথায় উপজেলা আহ্বায়কের পদত্যাগের ঘটনায় স্থানীয় পর্যায়ে দলটির সাংগঠনিক কার্যক্রম নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে।





কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
Sidebar Ad