ড্রোন ও সীমান্ত নিরাপত্তায় ইইউর নতুন ১৩ কোটি ইউরো বরাদ্দ

  • প্রথম দর্পণ,আন্তর্জাতিক ডেস্ক
  • আপলোড সময় : ০৫ অক্টোবর ২০২৬, ০৮:৩৭ রাত
  • ২৩৮০ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg ছবি: সংগৃহীত
সদস্য দেশগুলোর ড্রোন ও ড্রোন প্রতিরোধী সক্ষমতা বাড়ানো এবং ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বহির্সীমার নিরাপত্তা জোরদারে নতুন করে ১৩ কোটি ইউরো বরাদ্দ দিয়েছে ইউরোপীয় কমিশন। মার্কিন মুদ্রায় এ অর্থের পরিমাণ প্রায় ১৪ কোটি ৫০ লাখ ডলার।

সোমবার এক বিবৃতিতে ইউরোপীয় কমিশন জানায়, বর্ডার ম্যানেজমেন্ট অ্যান্ড ভিসা ইনস্ট্রুমেন্টের (বিএমভিআই) আওতায় এ অর্থ বরাদ্দ করা হয়েছে। সীমান্ত নজরদারি বাড়ানো এবং নতুন ধরনের নিরাপত্তা হুমকি মোকাবিলায় ইইউর বৃহত্তর উদ্যোগের অংশ হিসেবে এই অর্থ দেওয়া হচ্ছে।

আনাদোলুর প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

এর আগে ২০২৫ সালের ডিসেম্বরে ২৫ কোটি ইউরো এবং চলতি বছরের শুরুতে আরও ১৬ কোটি ৯০ লাখ ইউরো বরাদ্দের ঘোষণা দিয়েছিল ইইউ। এসব অর্থ নজরদারি ড্রোন ও সংশ্লিষ্ট সরঞ্জাম সংগ্রহে সদস্য দেশগুলো এবং ইউরোপীয় বর্ডার অ্যান্ড কোস্ট গার্ড এজেন্সি—ফ্রন্টেক্সকে সহায়তার জন্য দেওয়া হয়।

নতুন অর্থায়নের ফলে নজরদারি ও ড্রোন প্রতিরোধী প্রযুক্তির জন্য ইইউর স্বরাষ্ট্রবিষয়ক তহবিল থেকে মোট উপলভ্য অর্থ ৫০ কোটি ইউরোর বেশি হয়েছে।

বহির্সীমায় নজরদারি বাড়বে

ইউরোপীয় কমিশন জানিয়েছে, নতুন বরাদ্দের অর্থে সদস্য দেশগুলোর পরিস্থিতি সম্পর্কে তাৎক্ষণিক ধারণা নেওয়ার সক্ষমতা বাড়বে। একই সঙ্গে ইইউর বহির্সীমা সুরক্ষা এবং অননুমোদিত বা শত্রুতাপূর্ণ ড্রোন কার্যক্রমের ঝুঁকি মোকাবিলায় সদস্য দেশগুলোর সক্ষমতা আরও জোরদার হবে।

কমিশনের মতে, আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়িয়ে সীমান্ত ব্যবস্থাপনা শক্তিশালী করা এবং অভ্যন্তরীণ নিরাপত্তা আরও কার্যকর করার বৃহত্তর উদ্যোগের অংশ হিসেবেই এই অতিরিক্ত অর্থায়ন করা হয়েছে।

এ অর্থের মাধ্যমে সদস্য দেশগুলোর জাতীয় কর্তৃপক্ষকে সীমান্তে নতুন প্রযুক্তিনির্ভর হুমকি শনাক্ত ও মোকাবিলায় আরও সক্ষম করে তোলার পাশাপাশি ড্রোন নজরদারি ও প্রতিরোধব্যবস্থা উন্নত করার সুযোগ তৈরি হবে।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad