সিরাজগঞ্জে বিশ্ব বসতি দিবসে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg সিরাজগঞ্জে বিশ্ব বসতি দিবস
‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জে বিশ্ব বসতি দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার (৫ অক্টোবর) সকালে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় এবং গণপূর্ত বিভাগের আয়োজনে সকাল সোয়া ১০টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে র‌্যালিটি বের হয়। র‌্যালির উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সিরাজগঞ্জের জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম। এর আগে রঙিন বেলুন উড়িয়ে দিবসটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নজরুল চত্বরে গিয়ে শেষ হয়। এতে গণপূর্ত বিভাগের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি, সাংবাদিক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন।

টেকসই নগরায়ণের ওপর গুরুত্ব

র‌্যালি শেষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন গণপূর্ত বিভাগ সিরাজগঞ্জের নির্বাহী প্রকৌশলী মো. মাহমুদুল হাসান। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম বিশ্ব বসতি দিবসের তাৎপর্য তুলে ধরেন এবং সবার জন্য নিরাপদ ও বাসযোগ্য আবাসন নিশ্চিত করার পাশাপাশি পরিকল্পিত ও টেকসই নগরায়ণের ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গনপতিরায়, সিরাজগঞ্জ শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রধান নির্বাহী প্রকৌশলী মো. হাবিবুর রহমান, সিরাজগঞ্জ জেলা পরিষদের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মোছা. আফসানা ইয়াসমিন এবং সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ভাইস প্রেসিডেন্ট লিটন সাহা।

এ ছাড়া এলজিইডি সিরাজগঞ্জের সহকারী প্রকৌশলী মো. মশিউল আলম, গণপূর্ত বিভাগের উপসহকারী প্রকৌশলী (সিভিল) মো. শফিকুল ইসলাম, মো. রফিকুল ইসলাম, উপসহকারী প্রকৌশলী মো. সোহানুর রহমান, ডিভিশনাল অ্যাকাউন্ট্যান্ট মো. হাফিজুর রহমান, উচ্চমান হিসাবরক্ষক মো. নজরুল ইসলাম খন্দকার এবং সিরাজগঞ্জ সদর উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের কর্মকর্তা মো. জিয়াউর রহমানসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরাও উপস্থিত ছিলেন




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad