অবৈধ সম্পদ ও অস্বাভাবিক লেনদেন: ফাহমী গোলন্দাজ ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের চার্জশিট

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ০৫ অক্টোবর ২০২৬, ০৬:০৮ বিকাল
  • ১৮৯৯ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
প্রায় ১ কোটি ৩ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জন এবং ব্যাংক হিসাবে ১ কোটি ৬০ লাখ টাকার বেশি অস্বাভাবিক লেনদেনের অভিযোগে ময়মনসিংহ-১০ আসনের সাবেক সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ বাবেল ও তাঁর স্ত্রী শারমিন গোলন্দাজের বিরুদ্ধে চার্জশিট দাখিলের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার দুদকের সহকারী পরিচালক তানজির আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

দুদকের তদন্ত প্রতিবেদন সূত্রে জানা গেছে, সাবেক সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ ও তাঁর স্ত্রী শারমিন গোলন্দাজের বিরুদ্ধে ২০২৫ সালের ১৬ জানুয়ারি দুর্নীতির অভিযোগে মামলা করা হয়। মামলায় শারমিন গোলন্দাজকে প্রধান আসামি এবং ফাহমী গোলন্দাজকে সহযোগী আসামি করা হয়।

তদন্তে শারমিন গোলন্দাজের নামে ১ কোটি ২ লাখ ৯৭ হাজার ৫৭৩ টাকার অবৈধ সম্পদ অর্জনের তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে দুদক। একই সঙ্গে তাঁর ব্যাংক হিসাবে ১ কোটি ৬০ লাখ ৬৯ হাজার ২৪০ টাকার অস্বাভাবিক লেনদেনের অভিযোগও আনা হয়েছে।

দুদকের তদন্তে বলা হয়েছে, স্ত্রীর নামে অবৈধ সম্পদ অর্জনে সহযোগিতা করার অভিযোগে ফাহমী গোলন্দাজকে আসামি করা হয়েছে।

অনুসন্ধান শুরু ২০২৪ সালে

দুদক সূত্রে জানা যায়, ২০২৪ সালের অক্টোবর মাসে ফাহমী গোলন্দাজ বাবেলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধান শুরু করে সংস্থাটি। পরবর্তী সময়ে তাঁর ও তাঁর স্ত্রী শারমিন গোলন্দাজের বিরুদ্ধে পৃথক দুটি মামলা করা হয়।

তদন্ত শেষে অভিযোগের ভিত্তিতে তাদের বিরুদ্ধে চার্জশিট দাখিলের সিদ্ধান্ত নেয় দুদক।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad