এএমএল-সিএফটির তথ্য ফাঁস ঠেকাতে ব্যাংকগুলোকে বিএফআইইউর সতর্কতা

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ০৬ অক্টোবর ২০২৬, ১২:৪৩ দুপুর
  • ১৩০৭ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg ছবি: সংগৃহীত
অর্থপাচার ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে (এএমএল/সিএফটি) সংশ্লিষ্ট তথ্যের গোপনীয়তা ও সুরক্ষা নিশ্চিত করতে ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। একই সঙ্গে পারস্পরিক তথ্য বিনিময়ের ক্ষেত্রেও সর্বোচ্চ গোপনীয়তা বজায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

সোমবার বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে তফসিলি ব্যাংকগুলোর প্রধান মানি লন্ডারিং প্রতিরোধ পরিপালন কর্মকর্তা (ক্যামেলকো)দের নিয়ে অনুষ্ঠিত এক সভায় এ নির্দেশনা দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন বিএফআইইউ প্রধান ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ মামুন।

গণমাধ্যমে তথ্য প্রকাশ নিয়ে উদ্বেগ

বৈঠক সূত্রে জানা গেছে, সম্প্রতি বিএফআইইউ-সংক্রান্ত বিভিন্ন তথ্য গণমাধ্যমে প্রকাশ পাওয়ায় উদ্বিগ্ন সংস্থাটি। তথ্য বাইরে চলে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ব্যাংকগুলোর ক্যামেলকোদের ডেকে তথ্যের গোপনীয়তা রক্ষার বিষয়ে সতর্ক করা হয়।

বিএফআইইউ প্রধান ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ মামুন বলেন, এএমএল ও সিএফটি কাঠামো সম্পর্কে সংশ্লিষ্টদের সচেতন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ব্যাংকসহ সব রিপোর্টিং এনটিটি এই কাঠামোর গুরুত্বপূর্ণ ও অবিচ্ছেদ্য অংশ। তাদের আলাদাভাবে দেখার সুযোগ নেই; বরং তারা পুরো কাঠামোরই বর্ধিত অংশ।

তিনি বলেন, যেকোনো এএমএল ও সিএফটি কাঠামোর অন্যতম প্রধান শর্ত হলো তথ্যের সুরক্ষা ও গোপনীয়তা নিশ্চিত করা। পারস্পরিক তথ্য বিনিময়ের ক্ষেত্রেও এই গোপনীয়তা বজায় রাখতে হবে।

মিউচুয়াল ইভালুয়েশনে নেতিবাচক প্রভাবের শঙ্কা

বিএফআইইউ প্রধান বলেন, তথ্যের গোপনীয়তা রক্ষা করা না গেলে আসন্ন মিউচুয়াল ইভালুয়েশনে এটি বাংলাদেশের জন্য নেতিবাচক দিক হিসেবে বিবেচিত হতে পারে। এ কারণে ব্যাংকসহ সংশ্লিষ্ট সব রিপোর্টিং এনটিটিকে তথ্য ব্যবস্থাপনা ও বিনিময়ের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে।

সম্প্রতি সালমান মুক্তাদির-সংক্রান্ত তথ্য দ্রুত গণমাধ্যমে প্রকাশ পাওয়ার পর ব্যাংকগুলোকে সতর্ক করা হয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ মামুন বলেন, বিষয়টি কোনো একজন ব্যক্তিকে কেন্দ্র করে নয়; সামগ্রিকভাবেই ব্যাংকগুলোকে বিএফআইইউ-সংক্রান্ত তথ্যের গোপনীয়তা রক্ষায় সতর্ক করা হয়েছে।

তিনি বলেন, ‘বিএফআইইউর তথ্য খুবই গুরুত্বপূর্ণ। সালমান মুক্তাদিরের বিষয়টি নয়, সামগ্রিকভাবে ব্যাংকগুলোকে তথ্যের গোপনীয়তা রক্ষায় সতর্ক করা হয়েছে।’

তথ্যসূত্র: বিএফআইইউ; বাংলাদেশ ব্যাংক।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad