শুক্রবার (৯ অক্টোবর) বিকেলে তিনি হাসপাতালে গিয়ে অধ্যাপক মুজিবুর রহমানের শারীরিক অবস্থার খোঁজখবর নেন। এ সময় তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ ও কথা বলেন এবং কিছুক্ষণ শয্যাপাশে অবস্থান করেন।
গোলাম পরওয়ার অধ্যাপক মুজিবুর রহমানের চিকিৎসার অগ্রগতি সম্পর্কে খোঁজ নেন এবং তাঁর দ্রুত আরোগ্য কামনা করেন। একই সঙ্গে মহান আল্লাহর দরবারে তাঁর দ্রুত ও পূর্ণাঙ্গ সুস্থতা কামনা করে দোয়া করেন। তিনি আশা প্রকাশ করেন, অধ্যাপক মুজিবুর রহমান দ্রুত সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসবেন।
এর আগে, বুকে ব্যথা অনুভব করায় বৃহস্পতিবার (৮ অক্টোবর) অধ্যাপক মুজিবুর রহমানকে ইবনে সিনা হাসপাতালে ভর্তি করা হয়।

প্রথম দর্পণ,ডেস্ক