শনিবার (১০ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। দুপুর ১২টার দিকে কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধিনায়কের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সীমান্তের ৩০০ গজ ভেতরে গুলির ঘটনাবিজিবির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ৪৭ বিজিবির অধীন জামালপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্তের বিপরীতে বাংলাদেশের সীমান্ত থেকে আনুমানিক ৩০০ গজ ভারতের অভ্যন্তরে এ ঘটনা ঘটে। বিএসএফের ছোড়া গুলি এক বাংলাদেশি নাগরিকের পায়ে বিদ্ধ হয়।
ঘটনার পরপরই বিজিবির নিয়মিত টহল দল পরিস্থিতি মোকাবিলায় তৎপর হয়। বাংলাদেশের সীমান্তে অবস্থানরত নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে আত্মরক্ষামূলক ব্যবস্থা হিসেবে পাল্টা গুলি ছোড়ে বিজিবি।
সীমান্তে নজরদারি জোরদারঘটনার পর জামালপুর সীমান্তসহ সংশ্লিষ্ট এলাকায় বিজিবির টহল ও নজরদারি জোরদার করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বিজিবি আরও জানায়, সীমান্তে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলা, দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং সীমান্তবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে বাহিনীর সদস্যরা সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছেন।
একই সঙ্গে সীমান্তে স্থিতিশীলতা বজায় রাখার স্বার্থে অননুমোদিত কর্মকাণ্ড থেকে বিরত থাকতে সর্বসাধারণের প্রতি আহ্বান জানিয়েছে বিজিবি।

প্রথম দর্পণ,ডেস্ক