বস্তুনিষ্ঠ সাংবাদিকতার এক বছর পেরিয়ে নতুন অভিযাত্রায় প্রথম দর্পণ।

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ১০ অক্টোবর ২০২৬, ০৬:১৮ বিকাল
  • ৮২৫৬ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

‘দেশ, মাটি ও মানুষের মুখপত্র’—এই স্লোগানকে সামনে রেখে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ১ বছর সফলতার সাথে পার করে ২য় বছরে পদার্পণ করেছে অনলাইন নিউজ পোর্টাল ‘প্রথম দর্পণ’। এ উপলক্ষে প্রতিষ্ঠানটির কার্যালয়ে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে কেক কেটে ১ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।


​শনিবার (১০ অক্টোবর) ‘প্রথম দর্পণ’-এর কার্যালয়ে এ প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানের আয়োজন করা হয়।


​অনলাইন নিউজ পোর্টালের মাল্টিমিডিয়া ইনচার্জ শাহিন রেজার সঞ্চালনায় প্রথম দর্পণ এর সম্পাদক ও প্রকাশক জাকির হোসাইনের সভাপতিত্বে কেক কর্তন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

​এ সময় উপস্থিত ছিলেন দৈনিক যায়যায়দিনের সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি মোকাদেস হোসেন, দৈনিক ডেলটা টাইমসের উল্লাপাড়া উপজেলা প্রতিনিধি সরোয়ার মোরশেদ পলাশ, দৈনিক আজকের জনবাণীর সলঙ্গা প্রতিনিধি শাহারিয়ার মোর্শেদ, এ দিন পত্রিকার উল্লাপাড়া প্রতিনিধি কায়ুম মাহমুদ, নিউজ ২১-এর সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি আব্দুল খালেক, দৈনিক নাগরিক ভাবনার সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি মনিরুল ইসলাম এবং দৈনিক সিরাজগঞ্জ বার্তার স্টাফ রিপোর্টার রাশেদ লালসহ স্থানীয় সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।


​অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই অনলাইন নিউজ পোর্টাল ‘প্রথম দর্পণ’ বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ ও পেশাদারিত্বের সাথে সংবাদ পরিবেশন করে পাঠকদের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। আগামী দিনগুলোতেও দেশ ও মানুষের সত্য ও বস্তুনিষ্ঠ খবর তুলে ধরার এই অগ্রযাত্রা অব্যাহত থাকবে।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad