রোববার (১৮ অক্টোবর) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের প্রবিধি-৩ শাখা থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। সোমবার (১৯ অক্টোবর) এটি বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যা হিসেবে প্রকাশিত হয়েছে।
রাষ্ট্রপতির আদেশক্রমে অর্থ বিভাগের যুগ্মসচিব ড. মো. ফেরদৌস আলম প্রজ্ঞাপনটিতে স্বাক্ষর করেছেন।
যেসব কর্মচারীর ক্ষেত্রে কার্যকরপ্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারের মন্ত্রণালয়, বিভাগ, দপ্তর, সংস্থা, রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের যেসব কর্মচারী ‘চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০২৬’-এর আওতাবহির্ভূত এবং মূল বেতনের শতাংশের ভিত্তিতে প্রচলিত বিভিন্ন ভাতা পেয়ে থাকেন, তাঁদের ক্ষেত্রে এ নির্দেশনা প্রযোজ্য হবে।
নির্দেশনা অনুযায়ী, পরবর্তী আদেশ জারি না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট কর্মচারীদের ভাতা নির্ধারণ ও পরিশোধে ২০২৬ সালের ৩০ জুনের মূল বেতন ভিত্তি হিসেবে গণ্য হবে।

প্রথম দর্পণ,জাতীয় ডেস্ক