সম্প্রতি পরিচালক ও সঞ্চালক করণ জোহরের জনপ্রিয় টকশো ‘কফি উইথ করণ ৯’-এর নতুন পর্বের ট্রেলারে তারকা দম্পতির এই কথোপকথন উঠে এসেছে।
‘প্রায় ১০০ বার বিয়ের কথা বলেছ’ট্রেলারে দেখা যায়, করণ জোহর বিজয়কে প্রশ্ন করেন, তিনি কি রাশমিকাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন? জবাবে রাশমিকা মাথা নেড়ে অসম্মতি জানান। তখন বিজয় বলেন, ‘ও-ই বলেছিল, চলো বিয়ে করি।’
এরপর মজার ছলে বিজয় জানান, রাশমিকা তাকে প্রায় ১০০ বার বিয়ের কথা বলেছেন। বিষয়টি নিশ্চিত হতে করণ জোহর রাশমিকাকে প্রশ্ন করলে তিনি হেসে বলেন, ‘আমি তো পুরো এক বছর ধরেই ওকে বলেছি।’
রাশমিকার এই স্বীকারোক্তিতে অবাক হন করণ জোহর। পরিস্থিতি হালকা করতে বিজয় মজার ছলে বলেন, ‘আমি তো আর খারাপ মানুষ নই!’ তাঁদের এমন খুনসুটিতে ট্রেলারজুড়ে উঠে এসেছে সম্পর্কের নানা মজার মুহূর্ত।
একসঙ্গে নতুন সিনেমায়বিয়ের পর বিজয় ও রাশমিকা আবারও একসঙ্গে পর্দায় হাজির হয়েছেন ‘রণবলী’ সিনেমায়। রাহুল সাংকৃত্যায়ন পরিচালিত ছবিটি ১৬ অক্টোবর তেলুগু, তামিল, হিন্দি, মালায়ালাম ও কন্নড় ভাষায় প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে।
চলতি বছরের ফেব্রুয়ারিতে বিয়ের পর তাঁদের ব্যক্তিগত জীবন নিয়ে ভক্তদের কৌতূহল আরও বেড়েছে। বিয়ের আয়োজনে তেলুগু ও কোডাভা—দুই ঐতিহ্যেরই ছাপ ছিল।
‘গীতা গোবিন্দম’ থেকে পরিচয়২০১৮ সালে তেলুগু রোমান্টিক সিনেমা ‘গীতা গোবিন্দম’-এ অভিনয়ের সূত্রে বিজয় ও রাশমিকার পরিচয় হয়। পরের বছর ‘ডিয়ার কমরেড’ সিনেমাতেও একসঙ্গে কাজ করেন তাঁরা। পর্দায় তাঁদের রসায়ন দেখে বাস্তব জীবনেও প্রেমের গুঞ্জন ছড়িয়ে পড়ে। তবে দীর্ঘদিন নিজেদের সম্পর্ক নিয়ে প্রকাশ্যে কথা বলেননি এই তারকা জুটি।

প্রথম দর্পণ,ডেস্ক