সুন্দরবনে'হরিণ শিকারের ফাঁদে আটক বাঘ

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ০৪ জানুয়ারী ২০২৬, ১২:৪৯ দুপুর
  • ৩৫৯২৩ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

বাগেরহাটের মোংলা উপজেলার শরকির খাল লাগোয়া সুন্দরবনে চোরা শিকারিদের পাতা হরিণ শিকারের ফাঁদে আটকে পড়েছে একটি রয়্যাল বেঙ্গল টাইগার। বাঘটি উদ্ধারে বিশেষজ্ঞদের নিয়ে আজ রোববার সকালে উদ্ধার অভিযান শুরু করেছে বন বিভাগ।


সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের সহকারী বনসংরক্ষক দ্বীপন চন্দ্র দাস বলেন, মোংলার বৈদ্ধমারী ও জয়মনি এলাকার মাঝামাঝি শরকির খাল পাড়ের সুন্দরবনে হরিণ শিকারের ফাঁদে বাঘটি আটকা পড়েছে। শনিবার বিকালের পর এ খবর পেয়ে সেখানে বন বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের পাঠানো হয়।


তারা গিয়ে ফাঁদে আটকা পড়া বাঘটি দেখতে পান। এরপর বন বিভাগের কর্মীরা শরকির খালপাড় এলাকা ঘেরাও করে রেখেছেন, যাতে লোকজন সেখানে যেতে না পারে। তিনি জানান, খালপাড় থেকে আধা কিলোমিটার বনের ভেতরে বাঘটি ফাঁদে আটকে রয়েছে।


বন বিভাগ সূত্র জানায়, বাঘটি উদ্ধারে ঢাকা থেকে বন বিভাগের একজন ভেটেরিনারি সার্জন আনা হচ্ছে। তিনি আজ সকালে আসার পর বাঘ উদ্ধার কার্যক্রম শুরু করা হয়েছে । বাঘটি উদ্ধারে প্রয়োজনে ট্র্যাংকুলাইজার গ্যান ব্যবহার করা হবে।


দ্বীপন চন্দ্র দাস বলেন, বাঘটি যদি অন্য কোনো আঘাতে অসুস্থ হয়ে থাকে, তাহলে সেটি উদ্ধার করে খাঁচায় বন্দি করে খুলনা কিংবা ঢাকায় বন বিভাগের রেসকিউ সেন্টারে পাঠানো হবে। বন বিভাগের পক্ষ থেকে এ জন্য প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হয়েছে।


এদিকে বাঘ আটকে পড়ার খবরে সন্ধ্যা থেকে সেখানে স্থানীয় লোকজন জড়ো হতে শুরু করে। তবে বন বিভাগ বনের ওই এলাকায় কাউকে প্রবেশ করতে দিচ্ছে না।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad