পোশাকশ্রমিকদের আন্দোলন ঠেকাতে পুলিশের সঙ্গে মাঠে নেমেছে বিএনপি নেতাকর্মীরা

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ০২ নভেম্বর ২০২৬, ০১:৫৭ দুপুর
  • ২৮৩৮ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
গাজীপুরের কালিয়াকৈরে পোশাকশ্রমিকদের চলমান আন্দোলনের মধ্যে পুলিশের সঙ্গে মাঠে নেমেছেন স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। সোমবার সকাল থেকে লাঠি হাতে বিভিন্ন স্লোগান দিয়ে শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক রাখার চেষ্টা করছেন তাঁরা। এ সময় তাঁদের সঙ্গে স্থানীয় সংসদ সদস্য মো. মজিবুর রহমানও রয়েছেন।

সকাল ৭টা থেকে উপজেলার চন্দ্রা, পল্লী বিদ্যুৎ, সফিপুর ও মৌচাক এলাকায় অবস্থান নেন পুলিশ ও বিএনপির নেতাকর্মীরা। এসব এলাকায় যান চলাচল স্বাভাবিক রাখতে তাঁরা একযোগে কাজ করছেন।

অন্যদিকে, পোশাক কারখানাগুলো বন্ধ থাকায় সকাল থেকেই শ্রমিকেরা সড়কে নেমে বিক্ষোভ শুরু করেন। দাবি পূরণ না হওয়া পর্যন্ত সড়ক ছাড়বেন না বলে ঘোষণা দেন তাঁরা।

প্রতিবেদন লেখা পর্যন্ত শ্রমিক ও বিএনপি নেতাকর্মীরা মুখোমুখি অবস্থানে ছিলেন। এতে এলাকায় উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছিল।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, “আমরা শিল্প পুলিশ, হাইওয়ে পুলিশ ও বিজিবি যৌথভাবে কাজ করে যাচ্ছি।”




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad