পাবনার 'দুই' আসনের নির্বাচন স্থগিতের বিরুদ্ধে আপিল

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ১২ জানুয়ারী ২০২৬, ০৯:৫৩ রাত
  • ১৬০৭৭ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

পাবনা-১ ও ২ আসনে জাতীয় সংসদ নির্বাচনের কার্যক্রম স্থগিতের যে সিদ্ধান্ত নির্বাচন কমিশন (ইসি) নিয়েছে, তার বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করা হয়েছে।'


সোমবার আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় পাবনা-১ আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন এ আবেদন করেন।'



আবেদনে পাবনা-১ ও ২ আসনে যথাসময়ে নির্বাচন ও নির্বাচনি কার্যক্রম শুরু করার নির্দেশনা চাওয়া হয়েছে।'


ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন বলেন, ইসির নির্বাচন স্থগিতের অযৌক্তিক সিদ্ধান্তের বিরুদ্ধে আপিলেট ডিভিশনে আবেদন করেছি। ইনশাল্লাহ কয়েক দিনের মধ্যে এ সংক্রান্ত বিষয়টির শুনানি হবে।'


এর আগে শনিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সীমানা সংক্রান্ত আপিল বিভাগের আদেশের পরিপ্রেক্ষিতে পাবনা-১ ও পাবনা-২ সংসদীয় আসনের নির্বাচন স্থগিত রাখার সিদ্ধান্ত দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই দুটি আসনের নির্বাচন স্থগিত থাকবে।'


এ বিষয়ে ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেন জানান, গত ৬ জানুয়ারি নির্বাচন কমিশন এ দুটি আসনের নির্বাচন স্থগিত করতে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাকে চিঠি দিয়েছিলেন।'


চিঠিতে বলা হয়, পাবনা-১ ও পাবনা-২ আসনের সীমানা সংক্রান্ত সিএমপি আপিল বিভাগের ৫ জানুয়ারির আদেশের পরিপ্রেক্ষিতে আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পাবনা-১ ও পাবনা-২-এর নির্বাচন পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত রাখার জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত দিয়েছে।'





কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad